
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
আজ রোববার ও আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হল, ২৩ জানুয়ারি বনানীর সাতোরি একাডেমি অব আর্টস এবং ৩০ জানুয়ারি তেজগাঁওয়ের আলোকিতে অবস্থিত নেইবারহুড আর্ট স্পেসে রয়েছে দ্য হিউম্যান ভয়েস নাটকের চারটি প্রদর্শনী। প্রতিটি প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা ৭টায়।
ফরাসি নাট্যকার জঁ কক্তো রচিত দ্য হিউম্যান ভয়েস নাটকটি বাংলায় অনুবাদ ও রূপান্তর করেছেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াৎ। নির্দেশনাও দিয়েছেন তিনি। একক অভিনয় করেছেন অভিনেত্রী সাদিকা স্বর্ণা। মঞ্চে উপস্থিত একটিমাত্র চরিত্র, একটি টেলিফোন ও একটি ঘর—এই সংযত বিন্যাসেই কক্তো মঞ্চনাটকের ভাষাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন, উন্মোচন করেছেন মানুষের গভীরতম ভঙ্গুরতা ও অসহায়তাকে।
১৯৩০ সালে প্রথম মঞ্চস্থ হওয়া একাঙ্কিকা ও একক চরিত্রের এই নাটকটি একজন নারীর গল্প, যে তার প্রেমিকের সঙ্গে শেষবারের মতো টেলিফোনে কথা বলছে। প্রেমিকটি পরদিনই অন্য একজনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। তাই প্রেমিকের সঙ্গে এই শেষ টেলিফোন আলাপে ফুটে ওঠে নারীটির হৃদয়ভঙ্গ ও পরিত্যক্ত হওয়ার অস্ফুট আর্তনাদ এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বেদনা সহ্য করতে না পেরে গভীর মানসিক অস্থিরতার চিত্ররূপ।
দ্য হিউম্যান ভয়েস নাটকের নির্দেশক প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াৎ বলেন, ‘এখন নাটককেই দর্শকের কাছে যেতে হবে। দর্শককে একটি নির্দিষ্ট জায়গায় এসে নাটক দেখার জন্য বেঁধে রাখলে মঞ্চনাটকের বিস্তার ঘটবে না। বিভিন্ন বাস্তবতার কারণেই থিয়েটার চর্চা এখন একটা ছোট সার্কেলের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে। নাটক নিয়ে দর্শকের কাছে পৌঁছাতে না পারলে কয়েক দিন পরে দর্শকেরও সংকট হবে। সেই ভাবনা থেকেই আমরা দ্য হিউম্যান ভয়েস নাটকটি এমনভাবে ডিজাইন করেছি, যাতে এটি অডিটরিয়ামে যেমন মঞ্চস্থ করা যায়, তেমনি গ্যালারি বা বিকল্প পরিসরেও পরিবেশন করা সম্ভব হয়।’

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১১ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৩ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১ দিন আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে