গতকাল মঙ্গলবার বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই হয়ে গেছে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের মার্কেট। অনেকে ব্যবসায়ী মুহূর্তেই কোটিপতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন। এবার ব্যবসায়ীদের পাশে এগিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। জনপ্রিয় এই সংগীত তারকা ও অভিনেতা পুড়ে যাওয়া একটি লুঙ্গি লাখ টাকায় কিনে নিলেন! তাহসানের মহতী এই কাজের বিষয়টি জানিয়েছে একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ।
আজ বুধবার দুপুরে বিদ্যানন্দের ফেসবুক পেজ থেকে জানানো হয়, জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! আর এই টাকা পৌঁছে দেওয়া হচ্ছে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যানন্দ জানায়, লুঙ্গির দাম এক লাখ টাকা! জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।
বিদ্যানন্দ নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। একটি পোস্টে তারা জানায়, ‘আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।’
রাজধানীর বঙ্গবাজারে সাতটি মার্কেটে অন্তত পাঁচ হাজার দোকান গতকাল পুড়ে ছাই হয়েছে। প্রতিটি দোকানে ঈদের আগে পোশাক তোলা হয়েছিল। সব পুড়ে গেছে। দোকানের মালপত্রের সঙ্গে পুড়েছে নগদ টাকাও। ব্যবসায়ীদের দাবি, প্রায় এক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে