আজ দক্ষিণের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর এর জন্মদিন। জন্মদিনে তিনি তাঁর ৩০ তম সিনেমার ঘোষণা দিয়েছেন। কোরাতলা শিবা পরিচালিত ‘দেভারা’ শিরোনামের সিনেমাটিতে তাঁর সঙ্গে প্রথমবারের মতো দক্ষিণের সিনেমায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এ ছাড়া এতে অভিনয় করবেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
নিজের প্রতিভা দিয়ে ইতিমধ্যে ছাপিয়ে গেছেন তেলেগু অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এনটি রমা রাওয়ার নাতি পরিচয়। ‘ইয়ং টাইগার’খ্যাত এ অভিনেতা পার করেছেন ক্যারিয়ারের দুই দশক। ১৯৯১ সালে মাত্র ৪ বছর বয়সে দাদা নান্দামুরি তারক রমা রাওয়ের ‘ব্রহ্মর্ষি বিশ্বামিত্র’ সিনেমায় প্রথম শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন জুনিয়র এনটিআর। এরপরে চলচ্চিত্র নির্মাতা গুণশেখর পরিচালিত ‘রামায়ণম’ সিনেমায় শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন তিনি। পৌরাণিক গল্পের চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করে শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি। তা ছাড়া দুটি নন্দী পুরস্কারও লাভ করেন সিনেমাটির জন্য।
এসএস রাজামৌলি পরিচালিত তাঁর ‘স্টুডেন্ট নম্বর ওয়ান’ সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়। বিশ্বব্যাপী প্রশংসায় ভাসে সিনেমাটি। বদলে যায় এনটিআর জুনিয়রের রুটিন, বদলে যায় বেশভূষা। কারণ এ চলচ্চিত্র তাকে রাতারাতি ইয়ং আইকনে রূপান্তরিত করে।
এরপর তিনি একের পর এক দর্শককে উপহার দিলেন ‘আদি’, ‘নাগা’, ‘না আল্লুড়ু’, ‘অশোক’, ‘আরআরআর’, ‘রাখি’, ‘যমদঙ্গা’, ‘কান্ত্রি’, ‘শক্তি’, ‘বাদশাহ’র মতো সিনেমা। ‘সিমহাড়ি’, ‘আদি’, ‘আরআরআর’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাচের দক্ষতার প্রমাণ দিয়ে নিজেকে দক্ষিণী চলচ্চিত্রের অপরিহার্য অনুষঙ্গে পরিণত করেন তিনি।
আরআরআর-টু সিনেমার মাধ্যমে সহ-অভিনেতা রামচরণকে নিয়ে ভারতকে ৯৫ তম আসরের অস্কার এনে দিয়ে তিনি পৌঁছে যান সাফল্যের শিখরে। সেরা মৌলিক গান বিভাগে অস্কার পেয়েছে সিনেমার ‘নাটু নাটু’ গানটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে