
‘পুষ্পা টু’ নিয়ে দর্শকের উত্তেজনা আগে থেকেই ছিল। ভারতের বিভিন্ন রাজ্যে বড় আয়োজনের প্রচার আগ্রহ বাড়িয়ে দিয়েছিল আরও। যার ফলে প্রথম দিনেই বিশ্বজুড়ে ২৯৪ কোটি রুপি আয় করে রেকর্ড গড়ে পুষ্পা টু সিনেমা। মাত্র তিন দিনে পার করে ৫ শ কোটির ঘর। আর এক হাজারের মাইলফলক পেরোয় ছয় দিনের মাথায়। ভারতীয় সিনেমায় এমন ঘটনা কমই ঘটেছে।
তবে সপ্তাহের মাঝ থেকে ভারতের বাজারে ধীরে ধীরে কমতে থাকে পুষ্পা টুর উন্মাদনা। চতুর্থ দিনে যেখানে ১৪১ কোটি ব্যবসা করেছিল, পঞ্চম দিনে সেটা নেমে আসে ৬৪ কোটিতে। এর পরের তিন দিন যথাক্রমে ৫১, ৪৩ ও ৩৭ কোটি রুপি কালেকশন হয়েছে। হঠাৎ কাহিনিতে আসে টুইস্ট। পুষ্পা টু মুক্তির ৯ম দিন শুক্রবার সকালে হায়দরাবাদের বাড়ি থেকে হঠাৎ গ্রেপ্তার হন আল্লু অর্জুন।
দিনভর তাঁকে নিয়ে চলে নানা নাটকীয়তা। প্রথমে নিম্ন আদালত তাঁকে ১৪ দিনের সাজা দেন। এক ঘণ্টার পরই উচ্চ আদালত থেকে জামিন পান আল্লু। কিন্তু মাঝরাত পর্যন্ত জামিনের অর্ডারের কপি জেল কর্তৃপক্ষের হাতে না পৌঁছনোয় রাতটুকু জেলেই কাটাতে হয় তাঁকে। পরদিন শনিবার সকালে বাড়ি ফেরেন সুপারস্টার। আল্লুর এই ঘটনাবহুল একদিন পুষ্পা টুর জন্য শাপেবর হয়েছে। তাঁর গ্রেপ্তারের পর থেকে বেড়েছে সিনেমার ব্যবসা। শনিবার হঠাৎই পুষ্পা টুর ব্যবসা ৭৬ শতাংশ বৃদ্ধি পায়।
রোববার মুক্তির ১১তম দিনে সিনেমাটি এনেছে ১০০ কোটি। সবমিলিয়ে কালেকশন ১৪০৯ কোটি রুপি। যে গতিতে বাড়ছে পুষ্পার দাপট, তাতে আশা করা হচ্ছে, দুই হাজার কোটির ঘর ছাড়িয়ে যাবে সুকুমার পরিচালিত সিনেমাটি।
আল্লু অর্জুনের এই গ্রেপ্তার নিয়ে আলোচনা সমালোচনা দুটোই আছে। এ গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছেন ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রির তারকারা। রাজনীতির ময়দানেও বিষয়টি নিয়ে চলছে বাদানুবাদ। অন্যদিকে, অনেকের অভিযোগ, সিনেমার ব্যবসা বাড়ানোর জন্য সাজানো হয় সুপারস্টারের এই গ্রেপ্তারের ঘটনা। আল্লুর গ্রেপ্তার থেকে জামিন—যে গতিতে এগিয়েছে বিচার প্রক্রিয়া, তাতে এ সন্দেহ আরও তীব্র হয়েছে। ঘটনা যা-ই হোক, আল্লুর গ্রেপ্তার পুষ্পা টুর সাফল্যের পালে আরও হাওয়া দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ মিনিট আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ মিনিট আগে
বক্স অফিসের সিংহাসন এখন পপসম্রাটের দখলে। সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
৬ মিনিট আগে
দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে