
এক রাত থানা হাজতে কাটিয়ে জামিনে মুক্তি পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। শনিবার সকালে জেল থেকে বের হন তিনি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। জেল থেকে বেরোনোর সময় উপস্থিত সবার উদ্দেশে হাত নাড়েন এই তারকা।
এই সুপারস্টারকে বাড়ি নিয়ে যেতে এসেছিলেন বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাঁদের সঙ্গে জুবিলি হিল্সের বাড়িতে ফিরেছেন অভিনেতা।
‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সী এক নারীর। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গতকাল শুক্রবার গ্রেপ্তার হন দক্ষিণী তারকা। তাঁকে রাখা হয় হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। কয়েক ঘণ্টার মধ্যেই ব্যক্তিগত বন্ডে জামিন পেয়ে যান তিনি। তবে রিলিজ অর্ডার সময়মতো জেলে না পৌঁছানোয় রাতটা হাজতখানায় কাটাতে হয় আল্লু অর্জুনকে।
এ দিকে প্রিয় তারকা গ্রেপ্তারের খবরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। গ্রেপ্তারকে অযৌক্তিক দাবি করে দ্রুত মুক্তির দাবিও তোলা হয়।
এর আগে গ্রেপ্তারের পর হায়দরাবাদের চিক্কড়পল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় সুপারস্টারকে। যে থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। মেডিকেল পরীক্ষার পর নামপল্লী কোর্টে হাজির করা হলে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এর পরই তেলিঙ্গানা হাইকোর্টে আবেদন জানান সুপারস্টারের আইনজীবীরা। হাইকোর্ট থেকে কী রায় আসে, সেদিকে তাকিয়ে ছিলেন সবাই। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে সন্ধ্যায় আসে সুখবর।
তেলিঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। হাইকোর্ট বলেছেন, যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তাঁর।
এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এ রায় অভিনেতার ভক্তদের জন্য স্বস্তির খবর নিয়ে আসে। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।
আরও পড়ুন:

গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
২ মিনিট আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ মিনিট আগে
বক্স অফিসের সিংহাসন এখন পপসম্রাটের দখলে। সব রেকর্ড গুঁড়িয়ে দিয়ে হলিউডের ইতিহাসের সর্বকালের সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘মাইকেল’।
৬ মিনিট আগে
দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে