‘আরআরআর’-এর ঐতিহাসিক সাফল্যের পর নতুন সিনেমার কাজ শুরু করেছেন এস এস রাজামৌলি। এবার তাঁর গল্পের পরিসর আরও বড়। তাঁর পরবর্তী মেগা প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘গ্লোব ট্রটর’। গতকাল প্রকাশ্যে এল সিনেমার প্রথম ঝলক। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে ছড়িয়ে গেল উত্তাপ। কারণ, এই সিনেমার প্রধান ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করেছেন পৃথ্বীরাজ সুকুমারন। একদম ভিন্ন লুকে, ভিন্ন রূপে।
মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ। প্রায় এক শ সিনেমার এ নায়ক যখন ভিলেন হিসেবে দেখা দেন, সেটা নিয়ে তো উত্তেজনা ছড়াবেই। সেটা মাথায় রেখেই হয়তো পৃথ্বীরাজকে দিয়েই নতুন সিনেমার লুক প্রকাশ শুরু করলেন রাজামৌলি। গ্লোব ট্রটর সিনেমায় পৃথ্বীরাজকে দেখা গেছে হুইলচেয়ারে বসা অবস্থায়, প্রযুক্তিনির্ভর রোবোটিক আর্মযুক্ত এক ভবিষ্যৎ চরিত্রে।
রাজামৌলির শেয়ার করা পোস্টারে দেখা যাচ্ছে, পৃথ্বীরাজের চোখমুখে হিংস্রতা। রয়েছে শীতল হুমকির আভাস। চরিত্রটির নাম কুম্ভ। এই লুকেই স্পষ্ট যে তিনি কোনো সাধারণ প্রতিপক্ষ নন, বরং গোটা সিনেমার ভয়ের প্রতীক। এক্সে রাজামৌলি লিখেছেন, ‘প্রথম শটের পরেই আমি ওকে বলেছিলাম, তুমি আমার দেখা অন্যতম সেরা অভিনেতা। এই নির্মম, ক্ষমতাশালী ও অন্ধকার চরিত্র কুম্ভকে সামনে আনতে পেরে আমি খুবই খুশি।’ এ সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে তেলুগু সুপারস্টার মহেশ বাবুকে। পৃথ্বীরাজের লুক শেয়ার করে তিনি লিখেছেন, ‘এবার কুম্ভর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত।’ এই এক বাক্যেই বোঝা যাচ্ছে, দুই শক্তিশালী চরিত্রের মধ্যে হতে চলেছে ব্যাপক সিনেম্যাটিক লড়াই।
গ্লোব ট্রটরে মহেশ বাবু ও পৃথ্বীরাজের সঙ্গে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই তিনজনকে নিয়েই রাজামৌলির নতুন অ্যাকশন-অ্যাডভেঞ্চার এগোচ্ছে আন্তর্জাতিক পরিসরে। শোনা যাচ্ছে, এটি এমন এক গল্প, যা পৃথিবীর নানা প্রান্ত ঘুরে তৈরি। এককথায়, বিস্ময়, যুদ্ধ, বিজ্ঞান আর মানবিক আবেগের মিশেলে এক বিশ্বব্যাপী অভিযান। সব মিলিয়ে, ‘আরআরআর’-এর পর ‘গ্লোব ট্রটর’ হতে চলেছে রাজামৌলির সবচেয়ে সাহসী সিনেমা। যেখানে নায়ক আর খলনায়ক—উভয়েই প্রবল ক্ষমতার প্রতীক।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। এ উপলক্ষে ৭ মার্চ সন্ধ্যায় বিশেষ আয়োজন সাজিয়েছে নাট্যদল স্বপ্নদল। আয়োজনের প্রথম ভাগে প্রদান করা হবে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৬। এ বছর সম্মাননা পাচ্ছেন নাট্যজন শামীমা শওকত লাভলী। দ্বিতীয় ভাগে থাকছে ‘হেলেন কেলার’ নাটকের প্রদর্শনী।
২১ ঘণ্টা আগে
শিহাব শাহীনের পরিচালনায় ‘ক্যাকটাস’ নামের ওয়েব সিরিজে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী। আগেই জানা গিয়েছিল এই সিরিজে অ্যাকশন চরিত্রে দেখা যাবে প্রীতমকে। নতুন খবর ক্যাকটাসে প্রথমবার অ্যাকশন নিয়ে হাজির হচ্ছেন মেহজাবীন। গতকাল প্রকাশিত ক্যাকটাস সিরিজের টিজারে এভাবেই দেখা...
২১ ঘণ্টা আগে
রাজপরিবারের সিংহাসনের লড়াইয়ের গল্প এবার আসছে বড় পর্দায়। ২০১৯ সালে এইচবিওতে ‘গেম অব থ্রোনস’ ফ্যান্টাসি সিরিজের প্রচার শেষ হলেও এর রেশ এখনো রয়ে গেছে। অনেক আগে থেকেই এ গল্প সিনেমায় আনার পরিকল্পনা করছে ওয়ার্নার ব্রস। এত দিনে সে পরিকল্পনা বাস্তবতার মুখ দেখতে চলেছে।
২১ ঘণ্টা আগে
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাস্টিস ফর ইকরা নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। গতকাল দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ফটকের সামনে এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিনেতা আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে বয়কটের
১ দিন আগে