এত দিন ‘প্রজেক্ট কে’ নামে প্রচারণা চালালেও গত ২০ জুলাই জানানো হয় দক্ষিণী তারকা প্রভাসের পরবর্তী সিনেমার নাম ‘কল্কি ২৮৯৮ এডি’। সেদিন প্রথম ভারতীয় কোনো সিনেমা হিসেবে আমেরিকার সান দিয়েগোয় কমিক কন মঞ্চে প্রকাশ করা হয় ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রথম ঝলক। আগামী বছরের ১২ জানুয়ারি সিনেমাটি মুক্তির প্রাথমিক তারিখ ঘোষণা করলেও, সপ্তাহ না পেরোতেই এবার সিনেমাটির মুক্তি পিছিয়ে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, নির্ধারিত ১২ জানুয়ারির বদলে আগামী বছরের মে মাসে মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, ২০২৪ সালের ৯ মে মুক্তি পেতে পারে ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রযোজক অশ্বিনী দত্তের জন্য নাকি এই দিন খুব শুভ। এই তারিখে ছবি মুক্তি পেলে ব্যবসায়িক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে আশা তাঁর। এর আগেও তাঁর প্রযোজিত একাধিক ছবি মুক্তি পেয়েছে ৯ মে। সেই সব কটি ছবিই বেশ ব্যবসা করেছে বক্স অফিসে।
এর আগে একাধিক বার হোঁচট খেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি। শুটিং চলাকালীন সেটেই আহত হয়েছিলেন অমিতাভ। পাঁজরে চোট লাগায় সুস্থ হতে দীর্ঘ দিন সময় লেগেছে বিগ বি’র। ফলে বেশ কিছুদিন স্থগিত রাখতে হয়েছে ছবির শুটিং। তখনই শোনা গিয়েছিল, নির্ধারিত সময়ে মুক্তি সম্ভব নয় ছবির। যদিও চলতি বছরেই একটি পোস্টার সামাজিক মাধ্যমে পোস্ট করে দীপিকা জানান, আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে ছবি।
দক্ষিণী তারকা প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা অমিতাভ বচ্চন। ছবিতে খল চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা কমল হাসানকে।
এদিকে প্রভাসের আগের ছবি ‘আদিপুরুষ’-এর ভরাডুবি হয়েছে বক্স অফিসে। তার আগের ছবি ‘রাধে শ্যাম’ও ফ্লপ। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় তাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না নির্মাতারা। যদিও এ নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেননি ছবির নির্মাতারা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে