শোবিজে অভিনেত্রীদের যৌন হেনস্তার খবর শোনা যায় হরহামেশাই। তবে অভিনেতারাও যে হেনস্তার হাত থেকে রক্ষা পান না, সেটাই জানালেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কিছু ঘটনার কথা শেয়ার করেছেন দক্ষিণী অভিনেতা দুলকার।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে রাজ ও ডিকে পরিচালিত দুলকার সালমানের ওয়েব সিরিজ ‘গান্স অ্যান্ড গুলাবস’। ওই সিরিজের প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, অতীতে বেশ কয়েকবার যৌন হেনস্তার শিকার হয়েছেন তিনি।
দুলকার সালমান বলেন, ‘বেশ কয়েকবার যৌন হেনস্তার শিকার হতে হয়েছে আমাকে। আমি চাই না কেউ এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাক।’
ঘটনার কথা স্মরণ করে দুলকার বলেন, ‘মধ্যবয়স্ক এক নারী ছবি তোলার কথা বলে হঠাৎ আমার গালে চুমু খান। যেটা উচিত কাজ নয়। কিন্তু ভক্ত বলে বিষয়গুলো মানিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে হঠাৎ করে এমন ঘটনা ঘটলে আমি হকচকিয়ে যাই।’
এই অভিনেতা আরেক ঘটনার কথা স্মরণ করে বলেন, ‘আরেকবার একজন মধ্যবয়স্ক নারী অদ্ভুত এক কাজ করেছিলেন। আমি জানি না কেন? ছবি তোলার জন্য তখন অনেকে আমাকে ঘিরে ধরেছেন, আমি মঞ্চের মাঝে দাঁড়িয়ে আছি, উনি হঠাৎ করে আমার যৌনাঙ্গ চেপে ধরেন। আমি ব্যথায় প্রায় কুঁকড়ে গিয়েছিলাম। ছবিতে আমি হাসছি, এদিকে আমিই জানি, আমার তখন কী অবস্থা!’
এ ঘটনায় দুলকার এতটাই হতবাক হয়েছিলেন যে পরবর্তীতে বন্ধুদের সঙ্গে কথা বলে হালকা হতে পেরেছিলেন!
দুলকার সালমান দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মামুটির ছেলে তিনি। ২০১২ সালে মালায়লাম সিনেমাতে আত্মপ্রকাশ দুলকারের। ২০১৮ সালে ‘কারওয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক তাঁর। প্রথম ছবিতেই কাজ করেছিলেন ইরফান খানের মতো অভিনেতার সঙ্গে। গেল বছর তার অভিনীত ‘সীতা রামাম’ ব্যাপক সাড়া ফেলে। চলতি মাসের শেষের দিকে মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘কিং অব কোঠা’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে