
আল্লু অর্জুনকে গ্রেপ্তারের পর দ্রুতই বদলাচ্ছে পরিস্থিতি। গ্রেপ্তারের পর হায়দরাবাদের চিক্কড়পল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় সুপারস্টারকে। যে থানায় তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মেডিকেল চেকআপের জন্য আল্লুকে নিয়ে যাওয়া হয় গান্ধী হাসপাতালে। মেডিকেল পরীক্ষার পর নামপল্লী কোর্টে হাজির করা হলে তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এরপরই তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন জানান সুপারস্টারের আইনজীবীরা। হাইকোর্ট থেকে কী রায় আসে, সেদিকে তাকিয়ে ছিলেন সবাই। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে সন্ধ্যায় এল সুখবর।

তেলেঙ্গানা হাইকোর্ট আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। হাইকোর্ট বলেছেন, যদিও আল্লু অর্জুন একজন জনপ্রিয় অভিনেতা। তবে তার আগে তিনি ভারতের একজন সম্মানিত নাগরিক। নাগরিক হিসেবে জীবন ও স্বাধীনতার অধিকার রয়েছে তাঁর।
এর আগে নিম্ন আদালত আল্লু অর্জুনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এ রায় অভিনেতার ভক্তদের জন্য স্বস্তির খবর নিয়ে এল। জানা গেছে, আল্লু অর্জুন আপাতত অন্তর্বর্তীকালীন জামিন পেলেও মামলার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলবে।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে