অনলাইন প্ল্যাটফর্ম ‘হইচই’-এর অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। খানিকটা আত্মভোলা আর বোকা সেজে থাকা এই গোয়েন্দাকে দেখে বোঝাই যায় না, জটিল কেস সমাধান করতে তিনি কতটা দক্ষ! গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকদের নজর কেড়েছেন। একেন বাবু চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী।
একেন বাবুর প্রথম দেখা পাওয়া যায় ২০০৮ সালে। এ পর্যন্ত ‘একেন বাবু’ সিরিজের চারটি সিজন প্রচার হয়েছে। একটি সিজনে রহস্য উদ্ঘাটনে জনপ্রিয় এ গোয়েন্দার পা পড়েছিল ঢাকাতেও। এবার একেন বাবু গিয়েছেন ঐতিহ্যবাহী শান্তিনিকেতনে। ভেবেছিলেন, বোলপুরে কয়েক দিন নির্ভেজাল ছুটি কাটাবেন। কিন্তু রহস্য কি আর তাঁর পিছু ছাড়ে! ওখানেই চুরি হয়ে গেল একটা প্রাচীন হীরা আর সেটির মালিক হয়ে গেলেন খুন।
একেন বাবু কীভাবে এই রহস্যের কিনারা করবেন? এটা নিয়েই সাজানো হয়েছে ‘একেন বাবু’ ওয়েব সিরিজের পঞ্চম সিজন। এরই মধ্যে ‘হইচই’য়ে প্রচার শুরু হয়েছে।
সুজন দাশগুপ্তর লেখা এক আশ্চর্য চরিত্র একেন। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। ‘একেন বাবু’ সিরিজটি পরিচালনা করছেন অনির্বাণ মল্লিক। আরও অভিনয় করেছেন সৌম্য ব্যানার্জী, দেবপ্রিয় বাগচী প্রমুখ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে