মহাভারতকে পর্দায় নিয়ে আসার চেষ্টা অনেকবারই হয়েছে। কিন্তু প্রত্যেকেই মহাভারতের গল্পকে দেখিয়েছেন ঐতিহাসিক প্রেক্ষাপটে। এবার বর্তমানের সঙ্গে মহাভারতের প্রেক্ষাপট যুক্ত করে নতুন কিছু তৈরি করতে চলেছেন নির্মাতা সৌমিক হালদার। নাম দেওয়া হয়েছে ‘মহাভারত মার্ডার্স’। এই ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন প্রিয়াংকা সরকার। পুরাণের নির্যাস নিলেও এটি আসলে থ্রিলার সিরিজ।
এতে প্রিয়াংকা অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। পর্দায় নাম রুকসানা। তাঁর কাজ হবে একটি সিরিয়াল কিলিং মামলার তদন্ত করা। শহরজুড়ে কয়েক দিন ধরে খুন বেড়ে গেছে। আবির্ভাব হয়েছে দুর্যোধনের। যে একের পর এক খুন করে চলেছে। প্রতিশোধ নেওয়ার জন্য খুঁজছে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবকে। এই জটিল মামলাটি নিয়ে গল্পে সারাক্ষণ ব্যস্ত থাকবেন প্রিয়াংকা।
‘মহাভারত মার্ডার্স’ সিরিজে প্রিয়াংকার সহ-অভিনেতা হবেন শাশ্বত চট্টোপাধ্যায় ও অর্জুন চক্রবর্তী। আগামী মাস থেকেই শুরু হবে শুটিং। দেখা যাবে হইচই-এ। প্রিয়াংকা এখন ব্যস্ত ‘ধপ্পা’ ছবির শুটিংয়ে। নারীপ্রধান গল্পের এ ছবিটিও থ্রিলার ঘরানার। ‘ধপ্পা’য় প্রিয়াংকার সঙ্গী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই প্রথম একসঙ্গে অভিনয় করছেন তাঁরা।
টালিউডের মিষ্টিমুখ প্রিয়াংকা অভিনয়ে এসেছিলেন ২০০৮ সালে। রাজ চক্রবর্তীর বাণিজ্যিক ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ তাঁর প্রথম ছবি। পর্দার প্রথম নায়ক রাহুলকেই পরে বাস্তব জীবনের নায়ক করেছিলেন প্রিয়াংকা। কিন্তু বিয়েটা টেকেনি শেষ পর্যন্ত। ব্যক্তিগত জীবনের অনেক চড়াই-উতরাই পার করে প্রিয়াংকা এখনো টিকে আছেন টালিউডে। চেষ্টা করছেন নতুন ধরনের কাজ দিয়ে দর্শকের মন জয়ের।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৪ ঘণ্টা আগে