
শফিক তুহিন একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। ১৬ জানুয়ারি নিজের সংগীত আয়োজনে গান প্রকাশ করেছেন শফিক তুহিন। ‘ফড়িং প্রজাপতি’ শিরোনামের গানটি লিখেছেন হায়াত কামাল। দ্বৈত কণ্ঠের গানটিতে তুহিনের সহশিল্পী সাফিকা নাসরিন মিমি। সম্প্রতি প্রকাশিত হলো শফিক তুহিনের লেখা ও সুর করা নতুন গান। ‘অবুঝ প্রেমের সাতকাহন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কানাডাপ্রবাসী সাফিনা করিম।
অবুঝ প্রেমের সাতকাহন গানটির সংগীতায়োজন করেছেন সালমান জাইম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে মডেল হিসেবে অভিনয়ও করেছেন সাফিনা করিম। মিউজিক ভিডিওটি সাফিনা করিমের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটি নিয়ে শফিক তুহিন বলেন, ‘সাফিনা করিম একজন গুণী কণ্ঠশিল্পী। কানাডায় তাঁর পরিচিতি আছে। তাঁর গান আগে শুনেছি। তাঁর গায়কি মাথায় রেখে গানটি সুর করার চেষ্টা করেছি। গানটি তাঁর কণ্ঠে বেশ ভালো লাগছে। প্রকাশের পর থেকে ভালো সাড়াও পাচ্ছি।’
সাফিনা করিম বলেন, ‘শফিক তুহিন ভাই খুব সুন্দর একটি গান তৈরি করেছেন আমার জন্য। কথা ও সুর দুটোই আমার খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি ভালো গাওয়ার। কতটা পেরেছি সেটা শ্রোতারা ভালো বলতে পারবেন। তবে, গানটি প্রকাশের পর থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি আমি। আমার মনে হয়, শ্রোতারা গানটি শুনে নিরাশ হবেন না।’

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১১ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৩ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১ দিন আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে