নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। এবার ইউটিউবের চ্যানেলের জন্য নাটক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগামী ঈদে প্রচারের লক্ষ্যে এখন চলছে গল্প লেখার কাজ। নাটকটি বানাবেন মহিদুল মহিম।
দুই বছর আগে অভিনয়ে নাম লিখিয়েছেন পড়শী। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘মারিয়া ওয়ান পিস’ নামের নাটকটিতে পড়শীর সহশিল্পী ছিলেন ঋষি কৌশিক। এরপর বিশেষ দিবস উপলক্ষে নির্মিত বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে। ইতিমধ্যে অভিনয়েও প্রশংসিত হয়েছেন তিনি। অনেক নির্মাতা তাঁকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। তবে পড়শী চান পছন্দ অনুযায়ী গল্প, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গে কাজ করতে। সেই ভাবনা থেকেই নাটক প্রযোজনার পরিকল্পনা করেছেন। আগামী রোজার ঈদে প্রচারের লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন তিনি। পুরো বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই স্বাক্ষর।
পড়শীর নাটক প্রযোজনার বিষয়ে স্বাক্ষর বলেন, ‘দুই বছর যাবৎ পড়শী নাটকে অভিনয় করছে। এখন অনেক চিত্রনাট্য আসে। অনেক সময় সবকিছু পছন্দ না হলেও অনুরোধের কারণে সেই নাটকে পড়শীকে অভিনয় করতে হয়। কিন্তু সে চায় সবকিছু মিলে গেলেই অভিনয় করতে। প্রযোজনা করলে এমনটা সম্ভব। তাই পারিবারিকভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
স্বাক্ষর জানান, পড়শীর এখন যে ইউটিউব চ্যানেল আছে, সেখানেই প্রথম দিকের নাটকগুলো প্রকাশ পাবে। পরবর্তী সময়ে দর্শকের সাড়া পেলে নাটকের জন্য আলাদা চ্যানেল খুলতে চান পড়শী।
গত ঈদুল আজহায় পড়শীকে নাটকে দেখা না গেলেও আগামী ভালোবাসা দিবসের তিনটি নাটকে দেখা যাবে তাঁকে। নাটকগুলো পরিচালনা করবেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমি। এতে পড়শীর সঙ্গে দেখা যাবে তৌসিফ মাহবুব ও জোভানকে। এখন নাটকের শুটিং নিয়েই ব্যস্ত পড়শী।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে