উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোন সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এল ‘টাইম জোন লিভিং রুম সেশন’। রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হল এ সংগীত উদ্যোগের। পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। গতকাল ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।
চলচ্চিত্রে কিংবা বাণিজ্যিকভাবে সংগীত পরিচালক হিসেবে পাভেলের হাত ধরে সৃষ্টি হয়েছে অসংখ্য জনপ্রিয় গান ও জিংগেল। তবে সংগীত পরিচালক হিসেবে এ মিউজিক্যাল প্রজেক্টের মধ্য দিয়েই নিজের ভেতরকার স্বাধীন শিল্পী সত্তাকে খুঁজে পেতে চাইছেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাভেল বলেন, ‘সবাইকে আমন্ত্রণ ‘‘টাইম জোন লিভিং রুম সেশন’’-এ। কবিগুরুর জনপ্রিয় এ গানটি দিয়ে আমাদের প্রথম উপস্থিতি ঘটল শ্রোতাদের সামনে। এটি এমন একটি গান যার আবেদন কখনো ফুরোবার নয়। শ্রোতাদের কান এখন আন্তর্জাতিক মানসম্পন্ন মিউজিকের জন্য তৈরি-তাই এ ধরনের গানগুলোও নতুন আবেদনে, নতুন মিউজিকে শুনতে চায় সবাই। সে চিন্তা থেকেই চেয়েছি শ্রোতাদের সুন্দর একটি শ্রবণ অভিজ্ঞতা দিতে।’
পাভেলের মতে, গানের ভাষার মতই ‘নিভৃতে যতনে’ শ্রোতাদের মনে জায়গা করে নিবে তাঁর-এ সংগীত উদ্যোগ।
অন্যদিকে, খুব চেনা গানে গাইতে নাকি ভয় কনার। তবে এ প্রজেক্টে গাইবার অভিজ্ঞতা তাঁর দারুণ। বললেন, ‘এ ধরনের অনেক চেনা গানগুলো গাইতে নার্ভাসনেস কাজ করে। এ গানগুলো এত বেশি শোনা মানুষের যে, একটু আধটু ভুলও মার্জনীয় নয়। যারা সংগীতপ্রেমী আছেন তাদের লিস্টে একেবারেই উর্ধ্বসারিতেই এ গানটি থাকে বলে আমার মনে হয়। পাভেল আরিনের সংগীত পরিচালনায় আগেও কাজ করেছি, কিন্তু এবারের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম।’
‘সাউন্ড এবং মিউজিকের জন্য তিনি কখনোই কম্প্রোমাইজ করেন না। মিউজিশিয়ানরাও দারুণ বাজিয়েছেন। সব মিলে ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এ গাইবার অভিজ্ঞতা দারুণ। ড্রেস-স্টাইলিং-শুটিং সবকিছু এত গোছানো ছিল যে-আমরা শিল্পীরা শুধু গানের দিকেই মনোযোগ দিতে পেরেছি’ যোগ করেন তিনি।
গানটিতে ড্রামস বাজিয়েছেন ইমতিয়াজ আলি জিমি, ভায়োলিন-ইনিমা রোশনি, পলাশ দেওয়ান, আফসানা আকতার, ইয়ার হোসাইন, হারমোনিকা বাজিয়েছেন আসাদ। গিটারে ছিলেন হাসিবুল নিবিড়, মিছিল, এ এমএম নওয়াজ শরীফ, সেলো বাজিয়েছেন তানভীর তরী, গিটালেলে-রায়হান পারভেজ প্রান্ত ও পিয়ানোতে ছিলেন আরিফুল হাসান শান্ত।
পাভেল জানান, প্রথম সিজনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে। নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশিত হতে থাকবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৮ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৮ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৮ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে