ঢাকা: ব্রিটিশ তারকা সংগীতশিল্পী এড শিরান। ‘থিংকিং আউট লাউড’, ‘ফটোগ্রাফ’, ‘শেপ অব ইউ’সহ অনেক সফল ও আলোচিত গান লিখেছেন ও গেয়েছেন কোঁকড়া চুলের শিরান। মাঝে বিরতি নিয়েছিলেন। ফিরেছেন সদর্পে।
১. সপ্তাহজুড়ে এড শিরানকে টেলিভিশনে দেখা যাবে। জেমস কর্ডেনের জনপ্রিয় ‘দ্য লেট লেট শো’তে উপস্থিত হবেন। ২৮ জুন সিবিএস চ্যানেলে শুরু হবে তাঁর উপস্থিতি। আগামী ৪ জুলাই পর্যন্ত দেখা যাবে তাঁকে। শোতে উপস্থিত হওয়ার আগে ২৫ জুন প্রকাশ হবে তাঁর নতুন গান ‘ব্যাড হ্যাভিট’।
২. গত মাসে ডিজে হিসেবে অভিষেক ঘটেছে শিরানের। বন্ধু প্যাসেঞ্জারের গান ‘সোর্ড ফর্ম দ্য স্টোন’-এর রিমিক্স করেছেন তিনি। শিরান ও প্যাসেঞ্জারের বহুদিনের বন্ধুত্ব।
৩. তরুণ এই ব্রিটিশ গায়কের সম্পদ এখন প্রায় ২ হাজার ১৪১ কোটি টাকা! ২০১৭ সালের মার্চে সংগীত থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শিরান। গত বছর নতুন করে গান প্রকাশ শুরু করছেন।
৪. বিরতি ভেঙে গত বছর প্রকাশ পেয়েছে শিরানের গান ‘আফটার গ্লো।’ গানটি প্রশংসিত হয়েছে শ্রোতামহলে।
৫. শিরানের প্রথম সিঙ্গেল ‘দ্য এ টিম’ বের হয় ২০১১ সালে, সেটাই পরে আসে প্রথম অ্যালবাম ‘প্লাস (+)’-এর অন্যতম প্রধান গান হয়ে। অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, লুক্সেমবার্গসহ অনেক দেশেই শিরানের প্রথম অ্যালবাম ছিল বিক্রির শীর্ষে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে