স্বাধীন বাংলাদেশের ৫২ বছরে পদার্পণ উপলক্ষে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ শিরোনামে ৫২টি মৌলিক গান প্রকাশের ঘোষণা দিয়েছে অক্ষর রেকর্ডস লেভেল। গীতিকার এনামুল হকের ‘মনের এক্স-রে’ গান দিয়ে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ প্রকল্পের যাত্রা শুরু।
অক্ষর রেকর্ডস লেভেলর কর্ণধার সংগীত পরিচালক মুন্তাসির তুষার তার অনুজ সুরকার মেহেরাব সকাল ও সাউন্ড ইঞ্জিনিয়ার জিসান আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় আসছে এই ‘গানের মিছিল’।
আসছে চাঁন রাতে এনামুল হকের কথা ও মেহরাব সকাল এর সুরে সংগীত শিল্পী মো. মাখন মিয়ার গাওয়া ‘মনের এক্স-রে’ গানটি দিয়ে ‘অক্ষর অরিজিনালস গানের মিছিল’ প্রকল্পের যাত্রা শুরু হবে। প্রতি সপ্তাহে একটি করে মোট ৫২টি মৌলিক গান অক্ষর রেকর্ডস এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে দর্শক শ্রোতারা উপভোগ করতে পারবেন।
পুরো প্রকল্পটির ভিজ্যুয়াল ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন হাসনাত কাদির ও মানস মেহেদী। বিশিষ্ট গীতিকার লিটন হায়দার, রাজিব হাসান, গালিব সর্দার, শারমিন মিলি, হোসেন রনি, তোফায়েল হোসেন তপনসহ নবীন প্রবীণদের লেখা গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের প্রখ্যাত ৪৮ জন সংগীত শিল্পী।
সংগীত পরিচালক মুন্তাসির তুষার জানান, লেখক এনামুল হক দীর্ঘদিন পর সংগীতাঙ্গনে ফিরেছেন। তিনি বেশ ক’টি গীত রচনার পাশাপাশি ‘নিঝুম এক রাতে’ ও ‘বন্ধু সোনা চাঁন’ শিরোনামের দুটো গানে সুর দান করেছেন, যাতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী নিশিতা বড়ুয়া ও ড. সম্পা দাস। এ ছাড়া এনামুল হক রচিত বাকি গানগুলো গেয়েছেন জননন্দিত সংগীত শিল্পী বেলাল খাঁন ‘প্রিয়তমা’, মিলন মাহমুদ ‘সোনার হরিণ’, মো. মাখন মিয়া ‘মনের এক্স-রে’, খায়রুল ওয়াসি ‘আখেরাতে’ ও ‘আমি যারে ভালোবাসি’।
তিনি বলেন, ‘সফল গীতিকার এনামুল হকের গানগুলো যে দর্শক শ্রোতাদের ভীষণভাবে বিমোহিত করবে এ বিষয়ে জোর গুঞ্জন উঠেছে অক্ষর স্টুডিও সংশ্লিষ্টদের মাঝে।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে