বিটিভি
চার পর্বের ব্যান্ড শো: ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। চতুর্থ দিন বিকেল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। একই দিন সন্ধ্যা ৭টায় গাইবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রকস বে রক। পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় রয়েছে বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস ব্যান্ডের পরিবেশনা।
একক সংগীতানুষ্ঠান: ঈদের দিন সন্ধ্যা ৭টায় ‘তাহসান আনপ্লাগড’ অনুষ্ঠানে তাহসান শোনাবেন তাঁর জনপ্রিয় আটটি গান। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় ‘এলটিা এলভি’ অনুষ্ঠানে গাইবেন এলিটা করিম।
এটিএন বাংলা
ঈদের তৃতীয় দিন বেলা ১টা ২৫ মিনিটে রয়েছে ঈদ গানে গানে।
পঞ্চম দিন রাত ১০টা ৩০ মিনিটে সুফিয়ানা ফোক স্টুডিও। গাইবেন লুইপা, শামীম ও পারভেজ খান।
বৈশাখী টিভি
সকালের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে। গাইবেন চম্পা বনিক, কানিজ খাদিজা তিন্নি, হৈমন্তী রক্ষিত, মারোফা জান্নাত তৃষা, কানিজ খন্দকার মিতু, রিফাত চৌধুরী, লিজা ও নুজহাত পুষ্পিতা।
গানে গানে ঈদ আনন্দ: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টায়। গাইবেন মনির খান, সালমা, নাসির, অনুপমা মুক্তি, কর্নিয়া, কামরুজ্জামান রাব্বী, ইসরাত জাহান জুঁই, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার, খায়রুল ওয়াসী ও লিটা সরকার।
শুধু সিনেমার গান: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১টায়।
এনটিভি
এই সময়ের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১২টা ২০ মিনিটে। প্রতিদিন থাকবে একটি ব্যান্ড। অংশ নেবে গানপোকা, পারসা অ্যান্ড ফ্রেন্ডস, এফ মাইনর, মাদল, পেনোয়া, মাভৈ ও দ্য কমরেড এবং সহজিয়া।
আরটিভি
কালারস অব মিউজিক: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৩০ মিনিটে। অংশ নেবেন ঝিলিক, জাকিয়া সুলতানা কর্নিয়া, মিজান মাহমুদ রাজিব, সানজিদা রিমি, খাইরুল ওয়াসী, লিটা সরকার, গামছা পলাশ, সাগর বাউল, লুইপা প্রমুখ।
দীপ্ত টিভি
আমাদের ছবি আমাদের গান: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা ১০ মিনিটে।
দীপ্ত মিউজিক স্টুডিও: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে।
নাগরিক টেলিভিশন
বাংলা বাউল: প্রচারিত হবে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টায়। প্রতিদিন একজন শিল্পী অংশ নেবেন। গাইবেন দুর্জয়, শিমুল হাসান, সাগর দেওয়ান, সাদিয়া লিজা, লায়লা ও আকাশ মাহমুদ।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১১ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৩ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১ দিন আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে