তারকাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সেসব নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। যেমনটা ঘটল সংগীতশিল্পী ন্যান্সির ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ রোববার বিকেলে আরেক শিল্পীর বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ন্যান্সি।
ফেসবুকে ন্যান্সি লেখেন, ‘বরাবর, কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শেয়াল রানী। পরের চুল কাটা নিয়ে না ভেবে নিজের লেজ কোথায়, কাদের কাছে, কীভাবে এবং কতবার কেটে এসেছো সেটা নিয়ে ভাবো। মেকাপ ছাড়া দেখতে তুমি যেমন বিশ্রী, তোমার কর্মকাণ্ডও ঠিক তেমন বিশ্রী। মানের ভয় তোমার নেই জানি কিন্তু প্রাণের ভয় তো আছে। তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, নইলে যেকোনো সময় রাম প্যাঁদানি খাবে।’
এই পোস্টে কারও নাম না নিলেও অনেকে ধারণা করছেন, দেশের আরেক সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে উদ্দেশ্য করেই এমনটা লিখেছেন ন্যান্সি। সম্প্রতি কনার ‘দুষ্টু কোকিল’ গানটি সুপারহিট হয়েছে। ‘কোকিল নামযুক্ত কুটনি বুড়ি’ সম্বোধনটি ব্যবহার করে তিনি কনাকেই ইঙ্গিত করছেন বলে মনে করছেন অনেকে।
এদিকে ন্যান্সির এই পোস্ট শেয়ার করেছেন আরেক সংগীতশিল্পী কোনাল। ন্যান্সির সঙ্গে সুর মিলিয়ে ওই শিল্পীকে ‘বহুরূপী, মিথ্যুক, হিপোক্রেট, ম্যানিপুলেটর’ হিসেবে আখ্যায়িত করে ফেসবুকে কোনাল লিখেছেন, ‘রাম প্যাঁদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকা সম্মানটুকু নিয়ে সতর্ক হয়ে যাওয়া উচিত। অনেক হয়েছে। মানুষের সহ্যের সীমা থাকে। সীমা অতিক্রম করাটা আল্লাহও পছন্দ করেন না। সত্যি কথা বলার জন্য ধন্যবাদ ন্যান্সি আপু।’
অনেক দিন পরে ‘তুফান’ সিনেমার ‘দুষ্টু কোকিল’ দিয়ে আলোচনায় কনা। অনেকেই বলছেন, সিন্ডিকেটের কারণে সিনেমায় নিয়মিত প্লেব্যাক থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। তবে সিন্ডিকেট প্রসঙ্গে কনার ভাষ্য, ‘আমি সিন্ডিকেট মেইনটেইন করি না। তাই এসবের কিছু বুঝি না। গান হচ্ছে শান্তির বিষয়। এর মধ্যে যদি কোনো ধরনের পলিটিক্স আসে, সেটি নিয়ে কথা বলতে চাই না। আমি বিশ্বাস করি যেটা আমার কাছে আসার কথা, সেটা আমার কাছে এসেছে। আর যেটা আসার কথা নয়, সেটা আসেনি। নিজের অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে