আরটিভিতে চলছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ইতোমধ্যেই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয় হয়েছে। এই আয়োজনের কয়েকজন প্রতিযোগির গান ভাইরাল হয়েছে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
এবার ব্যান্ডের গান ও সিনেমার গান দিয়ে সাজানো হয়েছে ইয়াং স্টারের নতুন দুইটি পর্ব। এ পর্বগুলোতে অতিথি বিচারক হিসেবে এসেছেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ ও সংগীত পরিচালক শওকত আলী ইমন।
প্রতিটি পর্বে অতিথি বিচারকের সঙ্গে থাকবেন এই আয়োজনের মূল তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী।
এ সম্পর্কে শাফিন আহমেদ বলেন, ‘তরুণদের নিয়ে এমন একটি আয়োজন করার জন্য আরটিভিকে ধন্যবাদ। আশাকরি এই আয়োজনের মাধ্যমে ভালো কিছু শিল্পী উঠে আসবেন।’
শওকত আলী ইমন বলেন, ‘শুধু সিনেমার গান দিয়ে বিশেষ পর্বে অতিথি হতে পেরে ভীষণ ভালো লেগেছে। অনুষ্ঠানের পরিকল্পনা দারুণ। প্রতিযোগিরাও অসাধারণ গায়। আমার বিশ্বাস, ভবিষ্যতে তারা অনেক ভালো করবে।’
আগামীকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় আরটিভিতে ব্যান্ডের গানের পর্ব প্রচার হবে। সিনেমার গানের পর্ব প্রচার হবে বুধবার (১৯ জানুয়ারি)।
রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ উপস্থাপনা করছেন ইমতু রাতিশ ও রুহানী সালসাবিল লাবণ্য।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে