২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে সংগীতজগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু সোমনূর মনির কোনালের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। মৌলিক গানের পাশাপাশি স্টেজ শোতেও ব্যস্ততা বেড়েছে তাঁর। একসময় কোনাল তাঁর সংগীত-ভাবনাকে দলীয় রূপ দিতে গড়ে তোলেন নিজের গানের দল কে-কম্পানি। ইতিমধ্যে এক যুগ পার করেছে কে-কম্পানি।
কে-কম্পানির সদস্যদের নিয়ে দেশের নানা প্রান্তে যেমন গান করেছেন কোনাল, তেমনি বিদেশের মাটিতেও অংশ নিয়েছেন নানা কনসার্টে। কে-কম্পানির সঙ্গে এক যুগের যাত্রা প্রসঙ্গে কোনাল বলেন, ‘২০০৯ সালে প্রফেশনাল সংগীত যাত্রার কয়েক বছর পরেই কে-কম্পানির যাত্রা শুরু। কে-কম্পানি হলো কোনাল এবং কম্পানি। যারা আমার সঙ্গে বাজায়, সাউন্ড ইঞ্জিনিয়ার, ফটোগ্রাফার সবাই মিলেই কে-কম্পানি। ওরা বাংলাদেশের ট্যালেন্টেড এবং ডিমান্ডেড মিউজিশিয়ান। আমরা একসঙ্গে দেশের বিভিন্ন জায়গায় স্টেজ শো করেছি। দেশের বাইরেও অনেক প্রোগ্রাম করেছি। সব মিলিয়ে ওরা আমার পরিবারের মতো হয়ে গেছে।’
কোনাল আরও বলেন, ‘এই দলের সঙ্গে শুধু সংগীত নয়, অন্য রকম একটা জীবনেরও ভ্রমণ হয়। আমরা সবাই মিলে সব সময় শ্রোতাদের জন্য সুন্দর ও মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করি।’
কোনাল জানান, এক যুগ পূর্তি উপলক্ষে নতুন পাঁচটি গানের কাজ শুরু করেছে কে-কম্পানি। তাঁরা চেষ্টা করছেন এ বছর থেকে ধারাবাহিকভাবে গানগুলো প্রকাশ করতে। এ ছাড়া আগামী বছর সেলিব্রেশন কনসার্টসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এক যুগ পূর্তি উদ্যাপনের পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি অংশ নেওয়ার কথা রয়েছে দেশ ও দেশের বাইরে নানা কনসার্টে।
এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পাচ্ছে কোনালের নতুন গান ‘উড়ব আমি’। গানটিতে কোনালের সঙ্গে গেয়েছেন কুশল মণ্ডল। সোমেশ্বর অলির লেখা এই গানের সুর করেছেন সাজিদ সরকার। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। টি এম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
কে-কম্পানির লাইনআপ
সোমনূর মনির কোনাল (ভোকাল), রকিবুল ইসলাম রকি (লিড গিটার), পলাশ কুমার হালদার ((ড্রামস অ্যান্ড পারকাশনস), রুবেল আহমেদ (বেজ গিটার), জাহিদুর রহমান (কি-বোর্ড), উজ্জ্বল কুমার ভট্টাচার্য (পারকাশনস) ও সজীব (শব্দ প্রকৌশলী)।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে