ঢাকা: মাসখানেক ধরেই ফেসবুকে নতুন কিছুর আভাস দিচ্ছিলেন আঁখি আলমগীর। বাহারি শাড়িতে আকর্ষণীয় ফটোশুটে হাজির হয়েছেন প্রায়ই। অনুমান করা যাচ্ছিল, নতুন কিছু ঘটতে যাচ্ছে। তবে এমন ‘নতুন’-এর খবর দেবেন আঁখি, সেটা ভাবতেই পারেননি কেউ!
দেশের সংগীতশিল্পীদের মধ্যে আঁখি আলমগীর শুরু থেকেই ব্যতিক্রম। গানের বাইরে প্রায় সবাই অন্য পেশার সঙ্গেও জড়িত। কারও প্রযোজনা প্রতিষ্ঠান আছে, কারও রেস্তোরাঁ। গানের বাইরে প্রায় সবাই কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত। তবে আঁখি আলমগীর কেবল গান নিয়েই ছিলেন।
এত দিন পরে এসে নতুন উদ্যোগ নিয়ে হাজির হলেন আঁখি। ফ্যাশন হাউস শুরুর ঘোষণা দিলেন তিনি। এ উদ্যোগের নাম রেখেছেন ‘মখমল’। এখানে পাওয়া যাবে আঁখির নিজের ডিজাইন করা পোশাক।
আপনারা জানেন, আমি বরাবরই ফ্যাশন সচেতন মানুষ। আমার ডিজাইন করা শাড়ির প্রশংসা অনেক পেয়েছি। এত দিন নিজের জন্যই ডিজাইন করতাম। এবার উন্মুক্ত করলাম সবার জন্য।
আঁখি আলমগীর, সংগীতশিল্পী ও ‘মখমল’ উদ্যোক্তা
করোনা পরিস্থিতির কারণে ‘মখমল’ আপাতত সীমাবদ্ধ অনলাইনে। ফেসবুক পেজ খুলেছেন। সেখান থেকেই ক্রেতারা কিনতে পারবেন আঁখি আলমগীরের ডিজাইন করা শাড়ি। তবে পরিস্থিতির উন্নতি হলে খোলা হবে আউটলেট। গায়িকার স্বপ্ন, মখমল একদিন ছড়িয়ে যাবে সারা বিশ্বে।
মখমলের শুরুটা হচ্ছে আঁখির ডিজাইন করা মসলিন, শিফন, সিল্ক আর জর্জেট শাড়ি দিয়ে। পাওয়া যাবে কামিজও। আঁখি আলমগীর জানালেন, ডিজাইন ও পোশাকের কালেকশন ক্রমেই বাড়বে।
আঁখি আলমগীরের এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তাঁর মেয়ে স্নেহা। মায়ের ডিজাইনের শাড়ি পরে মডেল হয়েছেন তিনি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৯ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৯ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৯ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৯ ঘণ্টা আগে