Ajker Patrika

ফুয়াদের সংগীতায়োজনে নতুন করে পাঁচ ব্যান্ডের পাঁচ জনপ্রিয় গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
ফুয়াদের সংগীতায়োজনে নতুন করে পাঁচ ব্যান্ডের পাঁচ জনপ্রিয় গান
ফুয়াদ আল মুক্তাদির।

পুরোনো গানকে নতুন সংগীত আয়োজনে তৈরিতে জুড়ি নেই ফুয়াদ আল মুক্তাদিরের। এবার তিনি তৈরি করেছেন পাঁচ ব্যান্ডের পাঁচটি জনপ্রিয় গান। এলআরবির ‘ঘুমন্ত শহরে’, অর্থহীনের ‘অদ্ভুত সেই ছেলেটি’, ডিফারেন্ট টাচের ‘শ্রাবণের মেঘ’, ক্রিপটিক ফেইটের ‘ভবঘুরে’ এবং ওয়াটসন ব্রাদার্সের ‘রঙ’ গানগুলো নতুনভাবে এসেছে ফুয়াদের সংগীত আয়োজনে। এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘টাচ অব গোল্ড’। সম্প্রতি বি হেয়ার নাও-এর ব্যানারে প্রকাশ পেয়েছে গানগুলো।

অর্থহীনের অদ্ভুত সেই ছেলেটি নতুন আয়োজনে গেয়েছেন ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী। ডিফারেন্ট টাচের শ্রাবণের মেঘ গেয়েছেন এলিটা করিম। অ্যাভয়েড রাফা ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা গেয়েছেন ক্রিপটিক ফেইটের ভবঘুরে। নেমেসিস ব্যান্ডের জোহাদ রেজা চৌধুরী গেয়েছেন ওয়াটসন ব্রাদার্সের রঙ। আর আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ঘুমন্ত শহরে গানে কণ্ঠ দিয়েছেন জোহাদ রেজা চৌধুরী, রায়েফ আল হাসান রাফা ও শাকিব চৌধুরী।

ফুয়াদ আল মুক্তাদির বলেন, ‘নব্বইয়ের দশকে ব্যান্ডগুলো যখন গানগুলো রেকর্ড করেছে, সে সময় আমাদের দেশে খুব লিমিটেড টেকনোলজি ছিল। আমরা চাইছিলাম এখনকার টেকনোলজি ও রিসোর্স ব্যবহার করে ওই কম্পোজিশনগুলোকে নতুনভাবে উপস্থাপন করতে। আমাদের কাছে রিক্রিয়েশন হলেও জেন-জিরা কিন্তু গানগুলো নতুন হিসেবেই দেখছে। গানগুলো নতুন করে তৈরি করতে পুরো স্বাধীনতা পেয়েছি। আমার টিম নিয়ে খুবই গর্বিত। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। যেভাবে চাইছিলাম সেভাবেই গানগুলো উপস্থাপন করতে পেরেছি।’

ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী বলেন, ‘আমার বয়স যদি আরও ২০ বছর কম হতো, তাহলে হয়তো ভাবতাম গানগুলোর মৌলিকত্ব নষ্ট করা হয়েছে। পপ বানিয়ে ফেলেছে ফুয়াদ। তবে আমি যেহেতু অনেক লম্বা সময় ধরে গানগুলো শুনছি, জীবনের অভিজ্ঞতা বেড়েছে— এ কারণে এই বিষয়গুলো ভালোভাবে দেখছি। লিজেন্ডারি গানগুলো রিঅ্যারেঞ্জ করা হয়েছে বাঁচিয়ে রাখার জন্য। কারণ, যখনই কোনো গান রিক্রিয়েট করা হয়, মানুষ অরিজিনাল গানটি আবার শোনে।’

নেমেসিস ব্যান্ডের জোহাদ রেজা চৌধুরী বলেন, ‘আমরা এই গানগুলো শুনে বড় হয়েছি। নতুন সাউন্ডে গানগুলো নতুন প্রজন্মের কাছে আবার ফিরে এসেছে।’

পাঁচটি গানের ভিডিও তৈরি হয়েছে রানআউট ফিল্মস থেকে। পরিচালনা করেছেন আদনান আল রাজীব। প্রতিটি ভিডিওতে গানের কথার সঙ্গে মিল রেখে ভিন্ন গল্প দেখিয়েছেন নির্মাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বোমা তৈরির পিডিএফ ফাইল ছড়ানো ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে কিশোর গ্রেপ্তার

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু জীবিত উদ্ধার

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

নিখোঁজ পাইলটদের খুঁজতে গিয়ে ভূপাতিত মার্কিন হেলিকপ্টার: মেহের নিউজ

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত