হাউস অব কমন্সে বাংলা গানের প্রকাশনা

যুক্তরাজ্যের হাউস অব কমন্সে হয়ে গেল উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী ওস্তাদ রাহাত ফতেহ আলী খান ও কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহানের গাওয়া বাংলা গান ‘প্রেম পিয়াসা’-এর প্রকাশনা উৎসব। অনুষ্ঠানটি আয়োজন করেছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুথ ক্যাডবেরি এবং সুরকার ও সংগীত পরিচালক রাজা কাশেফ। উপস্থিত ছিলেন ওস্তাদ রাহাত ফতেহ আলী খান, তাঁর ছেলে শাহ জামান খান, সংগীতশিল্পী আসিফ আকবর, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহসহ ব্রিটিশ পার্লামেন্টের একাধিক সদস্য, হাউস অব কমন্সের সদস্যরা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
সংগীতে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান এবং তাঁর ছেলে শাহ জামান খানকে সম্মাননা জানানো হয়। প্রেম পিয়াসা গানটি প্রকাশ করেছে বাংলাদেশের ধ্রুব মিউজিক স্টেশন। গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত আয়োজন করেছেন রাজা কাশেফ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
রাজা কাশেফ ও রুবাইয়াত জাহানকে ধন্যবাদ জানিয়ে ওস্তাদ রাহাত ফতেহ আলী খান বলেন, ‘গানের প্রতি তাঁদের যে একনিষ্ঠতা, আন্তরিকতা তা আমাকে মুগ্ধ করে। বাংলা গানের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। প্রেম পিয়াসা গানটি সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ। আমাকে এবং আমার ছেলেকে সম্মানিত করায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’
গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে, পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে।

দেনা পাওনা ধারাবাহিকে প্রথমবার জুটি হন অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়া। ধারাবাহিকটির খাইরুল ও নিপা চরিত্রে তাঁদের খুনসুটি ও রসায়ন দর্শকদের মন ছুঁয়েছে। এবার এই জুটিকে নিয়ে তৈরি হয়েছে ‘চেনা অচেনা’ নামের মিনি সিরিজ।
৪ ঘণ্টা আগে
বিরল স্নায়বিক ব্যাধির কারণে ২০২৪ সালে স্বাভাবিক শ্রবণশক্তি হারিয়েছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক। এত দিনে সেই সমস্যার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তাই নতুন কোনো গানও গাইতে পারছেন না তিনি।
৭ ঘণ্টা আগে
সারা বছর ঝিমিয়ে থাকলেও ঈদের সময় চাঙা হয়ে ওঠে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। প্রতিবছর দুই ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার হিড়িক পড়ে, দর্শকেরাও এ সময়টা ভিড় জমান সিনেমা হলে। আশায় বুক বাঁধেন হলমালিকেরা। বন্ধ থাকা অনেক সিনেমা হল চালু হয় ঈদের মৌসুমে।
১৬ ঘণ্টা আগে
শুটিং করতে গিয়েছিলেন। বাড়ি ফিরলেন শববাহী গাড়িতে। টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকস্তব্ধ টালিউড। তালসারির সমুদ্রে ডুবে রাহুলের মৃত্যু হয় রোববার। সোমবার তমলুক হাসপাতালে ময়নাতদন্তের পর অভিনেতার মরদেহ তাঁর বিজয়গড়ের বাড়িতে এসে পৌঁছায়।
১৭ ঘণ্টা আগে