বাবার খ্যাতির আড়ালে ঢাকা পড়ে যাওয়া ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র অমিত কুমার। শনিবার তাঁর ৬৯তম জন্মদিনটাও তাই অনাড়ম্বরেই কেটে গেল। কিন্তু এক সময়ে ভারতে বাংলা ও হিন্দি সিনেমার জনপ্রিয় প্লেব্যাক শিল্পী ছিলেন তিনি।
তাঁর বাবার আসল নাম আভাষ কুমার গঙ্গোপাধ্যায়। কিন্তু বাংলা ও হিন্দি সিনেমা জগতের লোক তাঁকে চেনেন কিশোর কুমার নামেই। কিশোর কুমারের হাত ধরে সংগীত জগতে প্রবেশ করেও নিজের আলাদা পরিচিতি ছিল অমিত কুমারের।
তাঁর মা ছিলেন গণসংগীতের উজ্জ্বল নক্ষত্র। বহু সিনেমায় অভিনয়ও করেছেন তিনি। রুমা গুহঠাকুরতার ছেলে অমিত। দুই প্রথিতযশার যোগ্য সন্তান। সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিলেন তিনি।
কিন্তু মা ও বাবার দাম্পত্য জীবন বেশি দিন টেকেনি। কিশোর কুমার রুমাকে ছেড়ে বিয়ে করেন প্রথমে মধু বালা, পরে যোগিতা বালী এবং শেষে অমিতের প্রায় সমবয়সী লীনা চন্দাভারকরকে
রুমাও বিয়ে করেছেন কিশোরকে ছেড়ে অরূপ গুহঠাকুরতাকে। কিশোর থাকতেন মুম্বাইয়ে। রুমা কলকাতায়। নিজের সংগীত সাধনায় মত্ত অমিত কুমার মুম্বাইতেই চলে গিয়েছিলেন বাবার কাছে। বাবার একাধিক বিয়ে তাঁদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। এমনকি, প্রায় সমবয়সী সৎ মায়ের সঙ্গেও মিল ছিল তাঁর। সৎ ভাই সুমিত কুমারের আদর্শ দাদা হয়ে উঠেছিলেন অমিত।
বাবা-মায়ের বৈবাহিক জীবন তাঁর সংগীত সাধনায় বিন্দুমাত্র ব্যাঘাত ঘটাতে পারেনি। রাহুল দেববর্মণের সুরে সংগীত জগৎকে মাতিয়ে রাখেন তিনি। শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন নিজের বাবাকেই। এক সময়ে হিন্দি সংগীত জগতে একসঙ্গেই উচ্চারিত বাবা কিশোর কুমার ও ছেলে অমিত কুমারের নাম। বহু সিনেমায় একসঙ্গে তাঁরা গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। কিন্তু বাবার খ্যাতির আড়ালে থেকে গিয়েছেন অমিত।
অথচ তাঁর কণ্ঠে বহু গান এখনও দর্শকদের মুগ্ধ করে। তাঁর কণ্ঠে জনপ্রিয় বাংলা গানের তালিকায় রয়েছে, ‘প্রিয়া প্রিয়া তুমি যে আমার প্রিয়া’,‘সাগরিকা সাগরিকা’,‘আধারে কখন এসে’, ‘গুণ গুণ করে মন’-সহ অজস্র গান। স্বয়ং উত্তম কুমারের পছন্দের শিল্পী ছিলেন অমিত।
হিন্দিতেই বেশি গান গেয়েছেন তিনি। তেজাব, ত্রিদেব, লাভস্টোরি প্রভৃতি সিনেমায় অমিত কুমারের সুরেলা কণ্ঠই ছিল অন্যতম কারণ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ৩ জুলাই তাঁর জন্মদিনটি রয়ে গিয়েছে উপেক্ষিত। তিন শতাধিক গান উপহার দিয়েও অমিত কুমার থেকে গিয়েছেন কিশোর কুমারের আলোর নিচেই। মনে করেন তাঁর একনিষ্ঠ ভক্ত, সাংবাদিক সৌজন্য মণ্ডল।

স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
২৪ মিনিট আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
৩ ঘণ্টা আগে
এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
১৩ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
১৩ ঘণ্টা আগে