
দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘অ্যাকুস্টিক কলাবোর কণ্ঠশিল্পী মো সু-জিন আমাদের ছেড়ে চলে গেছেন।’ পাশাপাশি পরিবারের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এজেন্সি জানায়, মৃত্যুর কারণসহ কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হবে না। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে জনপ্রিয় অ্যাকুস্টিক ডুয়ো ‘অ্যাকুস্টিক কলাবো’-তে যোগ দেন মো সু-জিন। কণ্ঠশিল্পী হিসেবে অল্প সময়েই তিনি শ্রোতাদের ভালোবাসা অর্জন করেন। ২০২২ সালে ব্যান্ডটি তাদের আগের ব্যবস্থাপনার সঙ্গে আইনি বিরোধে জড়ালেও পরে ‘প্যানিক বাটন’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। ব্যান্ডের কাজের পাশাপাশি সু-জিন একক ক্যারিয়ারও গড়ে তুলছিলেন। ২০২৫ সালের জুনে তিনি তাঁর একক গান ‘ইওর ইউনিভার্স’ প্রকাশ করেন।
মো সু-জিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সহশিল্পী ও ভক্তদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শোকবার্তা আসতে থাকে। তাঁর ব্যান্ড সঙ্গী কিম সেউং-জে আবেগঘন বার্তায় লেখেন, ‘তুমি ছিলে আমার সবচেয়ে কাছের বন্ধু। তুমি আমাকে সুখের মানে শিখিয়েছ এবং বেঁচে থাকার শক্তি দিয়েছ।’ ভক্তদের একজন লেখেন, ‘তোমার গান চিরকাল আমাদের সঙ্গে থাকবে।’
মো সু-জিনের মৃত্যু দক্ষিণ কোরিয়ার শোবিজে সাম্প্রতিক একাধিক মর্মান্তিক ঘটনার ধারাবাহিকতায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। গত বছর অভিনেতা সং ইয়ং-কিউ, মার্চে কে-পপ তারকা হুইসং, অভিনেত্রী কিম সাই-রন, এর আগে ২০২৩ সালে অভিনেতা লি সান-কিউন ও আইডল মুনবিন—এভাবে একের পর এক মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে দেশটির বিনোদন শিল্পের তীব্র প্রতিযোগিতা ও মানসিক চাপ নিয়ে।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে