জানুয়ারির শেষের দিকে সবাইকে চমকে দিয়ে অরিজিৎ ঘোষণা দেন, সিনেমায় আর গাইবেন না তিনি। তাঁর প্লেব্যাককে বিদায় দেওয়ার খবরে ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষেরাও আক্ষেপ প্রকাশ করেছিলেন। তবে অরিজিৎ তাঁর সিদ্ধান্তে অনড়। ওই সময় জানিয়েছিলেন, নিজের শিল্পসত্তাকে নতুনভাবে আবিষ্কারের জন্যই এ সিদ্ধান্ত তাঁর।
অরিজিৎ প্লেব্যাক ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক দিন পর তাঁর মুর্শিদাবাদের বাড়িতে যান আমির খান। সেখানে মোট চার দিন কাটান। অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি উড়িয়েছেন, রাতবিরাতে এলাকায় ঘুরেছেন। এই আড্ডা-মজার ছলে আমির-অরিজিৎ মিলে তৈরি করেছেন নতুন পাঁচটি গান। যে গানগুলো থাকবে আমির প্রযোজিত ‘এক দিন’ সিনেমায়। সম্প্রতি অরিজিতের কণ্ঠে সিনেমার টাইটেল গানটি প্রকাশ পেয়েছে। অরিজিতের বাড়িতে বসে গান তৈরির ফুটেজ ব্যবহার করা হয়েছে এ গানের ভিডিওতে।
এ গান প্রকাশের পর অনেকেই কিছুটা সংশয়ে পড়ে গেছেন। প্লেব্যাক ছাড়ার ঘোষণা দেওয়ার পরও অরিজিতের গান প্রকাশ পাচ্ছে! তবে কি তিনি আবারও ফিরেছেন আমিরের অনুরোধে? এ নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক জুড়ে দিয়েছে। অরিজিৎকে নিয়ে ট্রল করছে, কটাক্ষ করছে। সেসব পোস্টে পাল্টা তর্কযুদ্ধে নেমে পড়েছে অরিজিতের ভক্তরা। যদিও গত ২৭ জানুয়ারি অরিজিৎ সিং যখন সিনেমায় আর গান না গাওয়ার ঘোষণা দেন, তখন জানিয়েছিলেন, কয়েকটি সিনেমার গানের ব্যাপারে আগে থেকেই কথা দেওয়া আছে। সেগুলো শেষ করেই প্লেব্যাক ক্যারিয়ারে ইতি টানবেন।
তবু সকলের বোঝার সুবিধার্থে আরও একবার ব্যাখ্যা দিলেন অরিজিৎ। গতকাল এক্সে একটি পোস্ট দিয়ে নিজের ভক্তদের অরিজিৎ অনুরোধ করেছেন, কারও সঙ্গে তর্কে না জড়াতে।
অরিজিৎ লেখেন, ‘আমার শ্রোতা-অনুরাগীদের আমি অনেক ভালোবাসি। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আমি প্লেব্যাকে নতুন গানের কাজ নেওয়া বন্ধ করেছি। তবে আগে থেকে কথা দেওয়া আছে, এমন গানের সংখ্যা কম নয়। সেসব কাজ আমাকে শেষ করতে হবে। আমার হাতে এখনো যে পরিমাণ প্লেব্যাকের প্রজেক্ট আছে, সেগুলো মুক্তি পেতে এ বছরটা লেগে যাবে, আগামী বছরও হয়ে যেতে পারে। তাই যারা আমাকে নানা কটাক্ষবাণে বিদ্ধ করছে, তাদের বলতে দাও। তাদের কোনো ব্যাখ্যা দিতে যেয়ো না। শান্ত থাকো। এই তর্কের মধ্যে নিজেকে জড়িয়ো না।’

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে