
বিখ্যাত আমেরিকান রক ব্যান্ড ‘বন জোভি’। ‘ইটস মাই লাইফ’, ‘লিভিন’, ‘অন আ প্রেয়ার’, ‘অলওয়েজ’, ‘বেড অব রোজেস’, ‘ইউ গিভ লাভ আ ব্যাড নেম’সহ অনেক জনপ্রিয় গান রয়েছে তাদের ঝুলিতে। চার বছর বিরতির পর ২০২৫ সালে কনসার্টে ফিরছে দলটি। এখন তারা ব্যস্ত ‘ফরএভার ট্যুর’ নিয়ে। এর মাঝেই নতুন খবর জানা গেল বন জোভি ব্যান্ডের। আমেরিকান এই ব্যান্ড নিয়ে সিনেমা তৈরি করছে ইউনিভার্সাল স্টুডিও।
ইংরেজি সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, বন জোভি ব্যান্ড নিয়ে এই সিনেমার চিত্রনাট্য লিখছেন কোডি ব্রোটার। প্রযোজকদের মধ্যে রয়েছেন রিলিজিয়ন অব স্পোর্টসের কেভিন জে ওয়ালশ এবং গোথাম চোপড়া। ইউনিভার্সালের প্রোডাকশন ডেভেলপমেন্ট ডিরেক্টর জ্যাকলিন গ্যারেল ইউনিভার্সাল স্টুডিওর জন্য এই সিনেমাটি তত্ত্বাবধান করবেন। ব্যান্ডের শুরুর দিকের সংগ্রাম আর সাফল্যের গল্প স্থান পাবে সিনেমাটিতে। তবে সিনেমাটি কে পরিচালনা করবেন, কাস্টিংয়ে কে কে থাকবেন, ব্যান্ডের সদস্যরা অভিনয় করবেন কি না, এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
১৯৮৩ সালে যাত্রা শুরু করে ব্যান্ড ‘বন জোভি’। পরের বছর ব্যান্ডের নামেই প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম, যেখানে ‘রানওয়ে’ গানটি বিলবোর্ড টপ চার্টে সেরা ৪০-এ জায়গা করে নেয়। তবে ২০০০ সালে প্রকাশিত ‘ক্রাশ’ অ্যালবামের ‘ইটস মাই লাইফ’ গানটি বন জোভিকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। বন জোভি ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে রয়েছেন গায়ক জন বন জোভি, কি-বোর্ড বাদক ডেভিড ব্রায়ান এবং ড্রামার টিকো টরেস—তাঁরা সবাই এখনো ব্যান্ডে আছেন। পুরোনো সদস্যদের মাঝে গিটারিস্ট রিচি সাম্বোরা ২০১৩ সালে ব্যান্ড ছেড়েছেন। ১৯৯৪ সালে দল ছেড়েছেন বেজ গিটারিস্ট অ্যালেক জন সুচ। ২০২২ সালে মারা যান এই গিটারিস্ট।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে