
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননাগুলো জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
কোন ক্যাটাগরিতে কে বিজয়ী, জেনে নেওয়া যাক—
সেরা চলচ্চিত্র
৯৮তম অস্কারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য— ৯৮তম অস্কারে প্রধান এই তিন বিভাগসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বুগোনিয়া, ফ্রাঙ্কেনস্টাইন, এফওয়ান, হ্যামনেট, মার্টি সুপ্রিম, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনাস, ট্রেন ড্রিমস।

সেরা অভিনেতা-অভিনেত্রী
‘সিনার্স’ চলচ্চিত্রের জন্য এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মাইকেল বি. জর্ডান। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন টিমোথি শ্যালামে (‘মার্টি সুপ্রিম’), লিওনার্দো ডিক্যাপ্রিও (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’), ইথান হক (‘ব্লু মুন’) ও ওয়াগনার মউরা (‘দ্য সিক্রেট এজেন্ট’)।

আর ‘হ্যামনেট’ চলচ্চিত্রে সেরা অভিনয় করে অস্কার জিতেছেন জেসি বাকলি। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন রোজ বায়র্ন (‘ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ’), কেট হাডসন (‘সং সাঙ ব্লু’), রেনাতে রেইনসভে (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) ও এমা স্টোন (‘বুগোনিয়া’)।

সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন। এই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বেনিসিও ডেল তোরো (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’), জ্যাকব এলর্ডি (‘ফ্রাঙ্কেনস্টাইন’), ডেলরয় লিন্ডো (‘সিনার্স’) এবং স্টেলান স্কার্সগার্ড (‘সেন্টিমেন্টাল ভ্যালু’)।
অন্যদিকে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘ওয়েপনস’ চলচ্চিত্রের অভিনেত্রী এমি ম্যাডিগান। এ বিভাগে মনোনীত ছিলেন এল ফ্যানিং (‘সেন্টিমেন্টাল ভ্যালু’), ইঙ্গা ইবসডটার লিলিয়াস (‘সেন্টিমেন্টাল ভ্যালু’), উনমি মোসাকু (‘সিনার্স’) এবং টেয়ানা টেইলর (‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’)।

সেরা পরিচালক
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পল থমাস অ্যান্ডারসন। এ বিভাগে মনোনীত ছিলেন ক্লোয়ে ঝাও (‘হ্যামনেট’), জশ সাফদি (‘মার্টি সুপ্রিম’), ইয়োয়াকিম ট্রিয়ার (‘সেন্টিমেন্টাল ভ্যালু’) এবং রায়ান কুগলার (‘সিনার্স’)।
সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্র
সেরা অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘কে-পপ ডেমন হান্টার্স’ (ম্যাগি কাং, ক্রিস অ্যাপেলহানস ও মিশেল এল. এম. ওং)। মনোনয়ন পেয়েছিল ‘আর্কো’, ‘এলিও’, ‘লিটল আমেলি অর দ্য ক্যারেক্টার অব রেইন’ এবং ‘জুটোপিয়া ২ ’।
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের পুরস্কার জিতেছে ‘দ্য গার্ল হু ক্রাইড পার্লস’ (ক্রিস লাভিস ও ম্যাসিয়েক শচেরবোস্কি)। মনোনীত ছিল ‘বাটারফ্লাই’, ‘ফরএভারগ্রিন’, ‘রিটায়ারমেন্ট প্ল্যান’ এবং ‘দ্য থ্রি সিস্টার্স’।
সেরা কাস্টিং
সেরা কাস্টিংয়ের পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস)। মনোনয়ন পেয়েছিল ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং ‘সিনার্স’।
সেরা সিনেমাটোগ্রাফি
সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে ‘সিনার্স’। এই চলচ্চিত্রের জন্য অটাম ডুরাল্ড আরকাপাও প্রথম কোনো নারী সিনেমাটোগ্রাফার হিসেবে পুরস্কৃত হলেন। এ বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘ট্রেন ড্রিমস’।
সেরা কস্টিউম ডিজাইন
সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কার পেয়েছে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (কেট হাউলি)। মনোনীত ছিল ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’, ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’ এবং ‘সিনার্স’।
সেরা ডকুমেন্টারি ফিচার
ডকুমেন্টারি ফিচার বিভাগে সেরা হয়েছে ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ (ডেভিড বোরেনস্টিন, পাভেল তালানকিন, হেলে ফ্যাবার ও আলজবেতা কারাসকোভা)। মনোনয়ন পেয়েছিল ‘দ্য আলাবামা সল্যুশন’, ‘কাম সি মি ইন দ্য গুড লাইট’, ‘কাটিং থ্রু রকস’ এবং ‘দ্য পারফেক্ট নেইবার’।
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম হয়েছে ‘অল দ্য এম্পটি রুমস’ (জোশুয়া সেফটেল ও কনাল জোনস)। মনোনীত ছিল ‘আর্মড অনলি উইথ আ ক্যামেরা: দ্য লাইফ অ্যান্ড ডেথ অব ব্রেন্ট রেনড’, ‘চিলড্রেন নো মোর: ওয়্যার অ্যান্ড আর গন’, ‘দ্য ডেভিল ইজ বিজি’ এবং ‘পারফেক্টলি আ স্ট্রেঞ্জনেস’।
সেরা ফিল্ম এডিটিং
সেরা ফিল্ম এডিটিংয়ের পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (অ্যান্ডি জারগেনসেন)। মনোনয়ন পেয়েছিল ‘এফ১ ’, ‘মার্টি সুপ্রিম’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’।
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগ
আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে সেরা হয়েছে নরওয়ের ছবি ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ব্রাজিলের ‘দ্য সিক্রেট এজেন্ট’, ফ্রান্সের ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, স্পেনের ‘সিরাত’ এবং তিউনিসিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’।
লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম
লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে যৌথভাবে বিজয়ী হয়েছে ‘দ্য সিঙ্গার্স’ (স্যাম এ. ডেভিস ও জ্যাক পিয়াট) এবং ‘টু পিপল এক্সচেঞ্জিং সালাইভা’ (আলেক্সান্দ্র সিং ও নাতালি মুস্তেয়াটা)। মনোনীত ছিল ‘বুচারস স্টেইন’, ‘আ ফ্রেন্ড অব ডরোথি’ এবং ‘জেন অস্টিনস পিরিয়ড ড্রামা’।
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিংয়ের পুরস্কার জিতেছে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (মাইক হিল, জর্ডান স্যামুয়েল ও ক্লিওনা ফিউরি)। মনোনয়ন পেয়েছিল ‘কোকুহো’, ‘সিনার্স’, ‘দ্য স্ম্যাশিং মেশিন’ এবং ‘দ্য আগলি স্টেপসিস্টার’।
সেরা মৌলিক আবহসংগীত (স্কোর)
সেরা মৌলিক সংগীতের পুরস্কার পেয়েছে ‘সিনার্স’ (লুডভিগ গোরানসন)। এ বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘বুগোনিয়া’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’ এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
সেরা মৌলিক গান
সেরা মৌলিক গানের পুরস্কার পেয়েছে ‘গোল্ডেন’, যা ‘কে-পপ ডেমন হান্টার্স’ চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে। গানটির সংগীত ও কথা লিখেছেন EJAE, মার্ক সোনেনব্লিক, জুং গিউ কওয়াক, ইউ হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও এবং টেডি পার্ক। মনোনয়ন পেয়েছিল ‘ডিয়ার মি’ (ডায়ান ওয়ারেন: রিলেন্টলেস), ‘আই লাইড টু ইউ’ (সিনার্স), ‘সুইট ড্রিমস অব জয়’ (ভিভা ভার্দি!) এবং ‘ট্রেন ড্রিমস’ (ট্রেন ড্রিমস)।

সেরা প্রোডাকশন ডিজাইন
সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার পেয়েছে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (প্রোডাকশন ডিজাইন: তামারা ডেভেরেল; সেট ডেকোরেশন: শেন ভিয়ো)। মনোনয়ন পেয়েছিল ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘সিনার্স’।
সেরা সাউন্ড
সেরা সাউন্ডের পুরস্কার পেয়েছে ‘এফ১’ (গ্যারেথ জন, আল নেলসন, গওয়েনডোলিন ইয়েটস হুইটল, গ্যারি এ. রিজো ও হুয়ান পেরালটা)। মনোনীত ছিল ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সিনার্স’ এবং ‘সিরাত’।
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
সেরা ভিজ্যুয়াল ইফেক্টসের পুরস্কার পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ (জো লেটারি, রিচার্ড বেনেহ্যাম, এরিক সাইনডন ও ড্যানিয়েল ব্যারেট)। মনোনয়ন পেয়েছিল ‘এফ১ ’, ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’, ‘দ্য লস্ট বাস’ এবং ‘সিনার্স’।

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যার চিত্রনাট্য লিখেছেন পল থমাস অ্যান্ডারসন। মনোনীত ছিল ‘বুগোনিয়া’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’ এবং ‘ট্রেন ড্রিমস’।
সেরা মৌলিক চিত্রনাট্য
সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতেছে ‘সিনার্স’, যার চিত্রনাট্য লিখেছেন রায়ান কুগলার। এ বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘ব্লু মুন’, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, ‘মার্টি সুপ্রিম’ এবং ‘সেন্টিমেন্টাল ভ্যালু’।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১৩ ঘণ্টা আগে