নন্দিত গায়ক ও গীতিকার বব ডিলানের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ‘আ কমপ্লিট আননোন’ শিরোনামের বায়োপিকে বব ডিলানের চরিত্রে অভিনয় করবেন এ সময়ের জনপ্রিয় তারকা টিমোথি শ্যালামে। এবার প্রকাশ্যে এল টিমোথির লুক। ছবিতে দেখা যায় গিটার হাতে দাঁড়িয়ে আছেন নায়ক। জেমস ম্যানগোল্ডের পরিচালনায় বব ডিলানের বায়োপিকের এই ছবি প্রকাশ্যে আসার পরেই তা হয়েছে ভাইরাল।
ডিলান লুক প্রকাশ্যে আনতে চাননি নির্মাতারা। কিন্তু বেশ কিছু ছবি শেষ পর্যন্ত লিক হয়ে যায়। ছবিতে টিমোথি শ্যালামেকে ব্রাউন শার্ট আর জিনসে দেখা গেছে। সঙ্গে ছিল সবুজ জ্যাকেট আর অরেঞ্জ স্কার্ফ, মাথায় ছোট টুপি। হলুদ রঙের একটা ব্যাকপ্যাকও ছিল টিমোথির পিঠে।
একটা সরু রাস্তা গিয়ে হেঁটে যেতে দেখা গেছে তাঁকে। পাশ থেকে চলে যাচ্ছে ভিন্টেজ কার। পুরো সেটটাই সাজানো হয়েছিল ষাটের দশকের কথা মাথায় রেখে।
১৯৫৯ সালে ক্যারিয়ার শুরুর পর গানের দুনিয়ায় নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন বব ডিলান। ৮১ বছরের জীবনে অনেক কীর্তি গড়েছেন তিনি। সাহিত্যে নোবেল পুরস্কারও পেয়েছেন এই গীতিকবি। নন্দিত এই গায়ক, গীতিকারের জীবনের প্রথম দিকের ঘটনাবলি তুলে ধরা হবে সিনেমাটিতে।
নির্মাতা জেমস ম্যানগোল্ড জানিয়েছিলেন সিনেমাটির গানে কণ্ঠ ও দেবেন টিমোথি শ্যালামে। তবে এই প্রথমবার নয় উইলি ওয়াঙ্কা চরিত্রে অভিনয় করার সময়েও গান গেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, পরপর কয়েক বছর বেশ ভালো যাচ্ছে টিমোথির। ডেনিস ভালনাভের ‘ডিউন: পার্ট ২’ সারা বিশ্বে ইতিমধ্যে ব্যবসা করেছে ৪০০ মিলিয়ন ডলারের বেশি। বব ডিলানের বায়োপিক মুক্তি পেলে, সেটাও যে সাফল্য পাবে, এমনটাই মনে করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞরা। নিঃসন্দেহে বব ডিলানের বায়োপিকটি হতে যাচ্ছে ২৭ বছর বয়সী শ্যালামের ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১০ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১০ ঘণ্টা আগে