
লন্ডনের অভিজাত নাইটসব্রিজ এলাকায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে সেখানকার একটি বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন হলিউড তারকা টম ক্রুজ। রোববার (১ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, হাইড পার্কের পাশের প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড (৫৮৯ কোটি টাকার বেশি) মূল্যের অ্যাপার্টমেন্টটি তিনি নীরবে ত্যাগ করে গেছেন।
‘মিশন: ইম্পসিবল’ খ্যাত ৬৩ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে নাইটসব্রিজে বসবাস করছিলেন। তবে সম্প্রতি ওই এলাকায় একের পর এক বড় অপরাধ, বিশেষ করে প্রকাশ্য ডাকাতির ঘটনায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন বলে দাবি করেছে তাঁর একজন ঘনিষ্ঠ সূত্র। ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, কাছের একটি বিলাসবহুল ঘড়ির দোকানে সংঘটিত এক দুঃসাহসিক ডাকাতিই ছিল তাঁর সিদ্ধান্ত নেওয়ার ‘টার্নিং পয়েন্ট’।
প্রতিবেদন অনুযায়ী, মুখোশধারী ডাকাতেরা মোটরবাইকে এসে দোকানটিতে হামলা চালায়। তারা স্লেজহ্যামার দিয়ে কাচ ভেঙে ভেতরে ঢুকে এবং নিরাপত্তারক্ষীদের দিকে ভয় দেখায় বলে অভিযোগ। মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রায় ২০টি উচ্চমূল্যের ঘড়ি লুট করে তারা পালিয়ে যায়। তবে বিবিসি জানিয়েছে, ওই ঘটনায় কেউ আহত হয়নি এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।
টম ক্রুজের ঘনিষ্ঠ সূত্রটি ডেইলি মেইলকে বলেছেন, ‘দোকানটিতে এই অতিমাত্রায় আগ্রাসী হামলা প্রমাণ করে দিয়েছে, বহু-মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাটগুলোর চারপাশে নিরাপত্তা কতটা দুর্বল।’
নাইটসব্রিজে থাকাকালে টম ক্রুজকে প্রায়ই ভোরবেলায় দৌড়াতে দেখা যেত। স্থানীয় দোকান ও হোটেলকর্মীদের কাছে তিনি পরিচিত হলেও চলাফেরায় ছিলেন বেশ নীরব। তবে ঘটনার পরপরই দ্রুত ফ্ল্যাট ছাড়েন তিনি। কনসিয়ার্জ কর্মীরা জানান, অল্প সময়ের মধ্যে তাঁর পেন্টহাউস থেকে মালপত্র সরিয়ে নেওয়া হয়।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১০ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১১ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২১ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে