কানের লাল গালিচায় এবার নগ্ন হয়ে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রতিবাদ করলেন এক নারী। শুক্রবার কান উৎসবের লাল গালিচা দাঁড়িয়ে ওই ইউক্রেনীয় নারী নিজের গায়ের কাপড় খুলে ফেলে সবার উদ্দেশ্যে চিৎকার করে বলেন—‘আমাদের ধর্ষণ করা বন্ধ করুন’। এ সময় তাঁর পরিহিত অন্তর্বাসে রক্তের মতো ছোপ ছোপ লাল দাগ দেখতে পাওয়া যায়। বার্তা সংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোজ বারট্রাম নামের ওই নারীর শরীরে ইউক্রেনের পতাকা আঁকা ছিল। উৎসবের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতরা আসা পর্যন্ত তিনি নগ্ন হয়েই ফটোশ্যুটের জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে ছিলেন। পরে তাঁকে নিরাপত্তাকর্মীরা সেখান থেকে পোশাকে ঢেকে সরিয়ে নেয়। আর এ সময় অতিথিদের আসা যাওয়া সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত মাসে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলোতে শিশুদের যৌন নিপীড়নসহ ‘শত শত ধর্ষণের ঘটনা’ ঘটছে বলে তিনি তদন্তে জানতে পেরেছেন।
এদিকে গত মঙ্গলবার কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর দেশের জন্য সাহায্যের আবেদন জানিয়ে একটি ভিডিও জমা দিয়েছেন জেলেনস্কি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন, রুশ বাহিনী গত মাসে ইউক্রেনের নির্মাতা মানতাস কেভেদারাভিসিয়াসকে মেরে ফেলেছে। গত বৃহস্পতিবার তাঁর নির্মিত একটি ডকুমেন্টারি ‘মারিউপোলিস ২’ প্রদর্শিত হওয়ার পর যুদ্ধের বিষয়টি কান উৎসবে প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আজ শনিবার ইউক্রেনের বিপর্যস্ত চলচ্চিত্র নির্মাতারা কান উৎসবে একটি বিশেষ দিন পাবেন। এ দিন ইউক্রেনের অন্যতম প্রতিশ্রুতিশীল নির্মাতা সের্গেই লোজনিতসার ‘দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডিসট্রাকশন’ দেখানো হবে। চলচ্চিত্রটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহরগুলোতে বোমা হামলা নিয়ে নির্মিত।
কান চলচ্চিত্র উৎসব সম্পর্কিত পড়ুন:

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৮ ঘণ্টা আগে