
পাঁচটি প্রদর্শনী নিয়ে আবারও মঞ্চে আসছে ‘মার্ক্স ইন সোহো’। নাট্যদল বটতলা ও যাত্রিকের এ যৌথ প্রযোজনা পরপর তিন দিন দেখা যাবে ঢাকার মঞ্চে। বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এ আয়োজন। ২৮ নভেম্বর সন্ধ্যা ৭টায় ১টি প্রদর্শনী এবং ২৯ ও ৩০ নভেম্বর বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় পরপর দুটি করে প্রদর্শনী রয়েছে এ নাটকের।
কার্ল মার্ক্সের জীবন ও মতাদর্শের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে। কার্ল মার্ক্সের মৃত্যুর প্রায় দেড় শ বছর পেরিয়ে গেছে; কিন্তু এখনো তাঁর ভাবনা প্রাসঙ্গিক। কার্ল মার্ক্স নিজ জন্মভূমি সোহো থেকে বহিষ্কৃত হয়েছিলেন। নাট্যকার হাওয়ার্ড জিন তাঁর নাট্যভাবনায় একজন দার্শনিক এবং ব্যক্তি কার্ল মার্ক্সকে একই সুতোয় গেঁথেছেন। ফুটিয়ে তুলেছেন মার্ক্সের দুটো সত্তাকে। আর এ কারণেই নাটকটি বিশেষ হয়ে উঠেছে।
প্রখ্যাত আমেরিকান ইতিহাসবিদ ও তাত্ত্বিক হাওয়ার্ড জিন রচিত ‘মার্ক্স ইন সোহো’ নাটকটি বাংলায় অনুবাদ করেছেন জাভেদ হুসেন, নির্দেশনা দিয়েছেন নায়লা আজাদ। নাটকটি প্রথম মঞ্চে আসে ২০২১ সালের অক্টোবরে।
নির্দেশক জানিয়েছেন, কার্ল মার্ক্স উনবিংশ শতাব্দী থেকে আজও মানুষের সমাজের ইতিহাস ও রাজনীতিকে নানাভাবে প্রভাবিত করে চলেছেন। হাওয়ার্ড জিন এ নাটকে কার্ল মার্ক্সের দৈনন্দিন প্রেম বা খেদের ভেতর দিয়ে সত্যিকারের একজন মানবিক স্বাপ্নিক দ্রষ্টার ছবি এঁকেছেন। এর পেছনে জিনের মূল উদ্দেশ্য কিন্তু মার্ক্স নন, বরং মার্ক্সের চিন্তা বা বিশ্লেষণ। দেড়শো বছর পেরিয়ে এসেও কতটা প্রাসঙ্গিক ও জরুরি সেসব চিন্তা, সেটা দেখানোই জিনের উদ্দেশ্য। নাটকটির নির্মাণ প্রক্রিয়ায় বটতলার সাথে যুক্ত হয় যাত্রিক। বটতলা এবং যাত্রিক-এর এই যৌথতা জিনের দেখা মানবিক মার্ক্সকে এবং তাঁর চিন্তাকে আরও বেশি দর্শকের কাছে নিয়ে যাবে, এটুকুই প্রত্যাশা।

এতে অভিনয় করেছেন হুমায়ুন আজম রেওয়াজ ও উম্মে হাবিবা। সংগীত, সেট ও দৃশ্য পরিকল্পনায় নায়লা আজাদ। কোরিওগ্রাফি নায়লা আজাদ ও উম্মে হাবিবা। সংগীত প্রয়োগে ইভা আফরোজ খান, পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ। বটতলার ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে প্রদর্শনীর অগ্রিম টিকিট। শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট শ্রেণির টিকিটে থাকছে ৫০ শতাংশ ছাড়।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
৯ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১০ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২০ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
২১ ঘণ্টা আগে