মানিকগঞ্জে মঞ্চস্থ হয়েছে শত বছরে পুরোনো রূপ কাহিনি ‘বেহুলা লখিন্দর’। জেলার সিঙ্গাইরের বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে গতকাল রাতে বেহুলা লখিন্দর নাটকটি মঞ্চস্থ হয়। নাট্যকার শাকিল আহমেদ সনেটের নির্দেশনায় মঞ্চায়িত এই নাটকটি কয়েক হাজার নারী-পুরুষ রাতভর উপভোগ করেন।
বিজয় গুপ্ত রচিত পদ্মাপুরাণের বেহুলা লখিন্দরের ঘটনা ধর্মীয় আবরণে বাইরে গিয়ে অসাম্প্রদায়িক বাঙালির চিরায়ত আখ্যান। মনসার দেবীত্ব পাওয়ার বাসনায় চাঁদ সওদাগরের সঙ্গে দ্বন্দ্ব। বেহুলা লখিন্দরের প্রেম এ নাটকের প্রবাহ।
নাটকে কলাকুশলী হিসেবে কাজ করেছে জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থী। প্রযোজনা সমন্বয়কারী ছিলেন, জেলা কালচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার।
নাটক পরিবেশনার সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী, ইউএনও দীপন দেবনাথ, ওসি সৈয়দ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম বাশার প্রমুখ।
নির্দেশক শাকিল আহমেদ সনেট বলেন, ‘মানিকগঞ্জের ঐতিহ্যবাহী পালা আঙ্গিকে নাট্যরূপ প্রদান করার চেষ্টা করেছি। ঐতিহ্যের নির্যাস যেন দর্শকের হৃদয়ে পুরো নাটককে একটি নান্দনিক উপস্থাপনায় পরিণত করে সেটা আমাদের অভিপ্রায়। নাটকের কলাকুশলী সবাই শিক্ষানবিশ নাট্যশিল্পী। চিরায়ত বাংলা লোক গাঁথায় দর্শক চিত্তে নন্দনশৈলী তৈরি করেছে এতে আমরা সার্থক।’
মনসা চরিত্রের অভিনয় করেন, কৃষ্ণা সাহা, চাঁদ সওদাগর চরিত্রে জাহিদ হাসান সনাকা চরিত্রে জান্নাতুল ইসলাম আঁখি, বেহুলা-লাবনী সরকার, লখিন্দর-শরিফুল হক।
এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, সিয়াম লালটু, শিলা আক্তার, ঐশী আক্তার, নয়ন বিন মিরাজ, ফারজানা, হৃদয় হাসান, জাহিদ হাসান তপু, আহসান ইসলাম, রাহুল, মো সবুজ, শরাফত সিকদার, কাজল আক্তার, সজনী আক্তার, জুথি, অনন্য খান ছোয়া, তামান্না খান তিথি, সামিয়া প্রমুখ।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
৯ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১০ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
২০ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
২১ ঘণ্টা আগে