নিরব-পরীর ‘গোলাপ’ সিনেমা

এ বছরের প্রথম মাসেই ঘোষণা এসেছিল ‘গোলাপ’ সিনেমার। প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন নিরব হোসেন ও পরীমণি। সিনেমার পরিচালক সামছুল হুদা। গত ফেব্রুয়ারিতে শুটিং শুরুর কথা জানিয়েছিলেন নির্মাতা। তবে ঘোষণার ১১ মাস পেরিয়ে গেলেও এই সিনেমার কোনো খবর পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেল, এখনো শুরু হয়নি সিনেমার শুটিং। পরিচালক সামছুল হুদা জানালেন, নানা জটিলতায় এ বছর গোলাপের শুটিং শুরু হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন করে শুটিংয়ের পরিকল্পনা করছেন তিনি।
কেন এখনো শুরু হয়নি শুটিং—জানতে চাইলে নির্মাতা সামছুল হুদা বলেন, ‘গল্প নিয়ে একটু ঝামেলা ছিল। তাই এ বছর শুটিংয়ে যেতে পারি নাই। পুরো টিমের সঙ্গে কথা বলে গল্প পরিমার্জন শেষে নতুন করে সাজানো হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা করছি।’
নতুন শিডিউল নিয়ে অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলেছেন নির্মাতা। আলোচনা হয়েছে গল্প নিয়েও। আশা করছেন এবার আর কোনো জটিলতা হবে না। সামছুল হুদা বলেন, ‘অভিনয়শিল্পীদের সঙ্গে সব সময় যোগাযোগ আছে আমাদের। নতুন গল্প ও শুটিং পরিকল্পনা নিয়েও আমাদের কথা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবুজসংকেত পেলেই শুটিং শুরুর সময় জানিয়ে দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে যোগাযোগ হয় নিরবের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা একটি ভালো সিনেমা উপহার দিতে চাই দর্শকদের। তাই গল্প নিয়ে আমরা বেশ খুঁতখুঁতে ছিলাম। এ নিয়ে বিভিন্ন সময়ে নির্মাতার সঙ্গে আলোচনা হয়েছে। কিছু পরিমার্জনের বিষয় ছিল, সেগুলো করা হয়েছে। নতুন কিছু দৃশ্যের সংযোজনও হয়েছে। সবার মতামতের ভিত্তিতেই এসব পরিমার্জন হয়েছে। আমিও এ বছর অনেকটা সময় দেশের বাইরে ছিলাম। সব মিলিয়ে সিনেমার কাজ শুরু করা যায়নি। গল্প এখন চূড়ান্ত হয়েছে। চিত্রনাট্যের কাজও প্রায় শেষ। আশা করছি নতুন বছরে শুটিংয়ে যেতে পারব। দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব দর্শকদের।’
গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে গোলাপ। এটি তৈরি হবে থ্রিলার গল্পে। সঙ্গে থাকছে অ্যাকশন। নির্মাতা জানান, এটি মূলত পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট উঠে আসবে এতে। সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে