নতুন বছরের শুধু জানুয়ারিতেই মুক্তির অপেক্ষায় আছে দক্ষিণের পাঁচটি বড় সিনেমা। প্রতিটি ট্রেলার এরই মধ্যে ঝড় তুলেছে ইন্টারনেটে। গতকাল শনিবার মুক্তি পেয়েছে দুটি সিনেমার ট্রেলার। চিরঞ্জীবী অভিনীত ‘ওয়াল্টেয়ার ভিরাইয়া’ ও নন্দামুরি বালাকৃষ্ণের ‘ভিরা সিমহা রেড্ডি’।
‘ভিরা সিমহা রেড্ডি’র ২ মিনিট ২৪ সেকেন্ডের ট্রেলারটি প্রধান চরিত্র অভিনেতা নন্দামুরি বালাকৃষ্ণকে ঘিরে আবর্তিত হয়েছে। বালাকৃষ্ণের হুংকারের মাধ্যমে ট্রেলারটি শুরু হয়। এরপর তাঁকে বলতে শোনা যায়, ‘নিজ হাতে আমি তলোয়ার তুলে নিয়েছি, যেন অন্য কেউ তোলার সাহস না পায়। আমি কর্তৃত্ব চাই না, আমার প্রভাব দেখাতে চাই। আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার ওপর এই দায়িত্ব অর্পিত হয়েছে।’
ট্রেলারে আরও দেখা যায় নায়ক অন্ধ্রপ্রদেশের কুর্নুলের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তিনি পুলিচরলায় জন্মগ্রহণ করেন, অনন্তপুরে পড়াশোনা শেষ করেছেন। ট্রেলারের প্রায় পুরোটাতেই তাঁকে ভরপুর অ্যাকশন দৃশ্যে দেখা যায়। ট্রেলার দেখে ধারণা করা যায়, সিনেমাটিতে বালাকৃষ্ণ একটি প্রতিবাদী চরিত্রে দেখা যাবে।
মুক্তি পাওয়া ট্রেলারটি এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে। নান্দামুরি বালাকৃষ্ণ অভিনীত সিনেমা ‘ভিরা সিমহা রেড্ডি’ মুক্তি পাচ্ছে আগামী ১২ জানুয়ারি। শ্রুতি হাসান এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া জনপ্রিয় কন্নড় অভিনেতা দুনিয়া বিজয় এই সিনেমার মাধ্যমে তেলুগু সিনেমায় আত্মপ্রকাশ করছেন। এ ছাড়া বড়লক্ষ্মী শরৎকুমার, হানি রোজ, লাল, চন্দ্রিকা রবি, এবং পি. রবি শংকর এতে অভিনয় করেছেন।
দাপটের সঙ্গে গত বছর পার করেছে দক্ষিণ ভারতের চলচ্চিত্র শিল্প। গত বছরের প্রিয় পুরোটা জুড়েই দর্শকদের প্রত্যাশা পূরণ ও ব্যবসায়িক সাফল্য পেয়েছে দক্ষিণী চলচ্চিত্রগুলো। ‘পুষ্পা’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২ ’, ‘বিক্রম’, ‘আরআরআর’-এর মতো বড় বাজেটের সিনেমাগুলো যেমন প্রত্যাশা পূরণ করেছে, তেমন বক্স অফিসেও একের পর এক রেকর্ড ভেঙেছে। এ ছাড়া তুলনামূলক কম বাজেটের সিনেমা ‘কান্তারা’, ‘লাভ টুডে’ দুর্দান্ত সাফল্য এনে দিয়েছে। এর রেশ এ বছরও অব্যাহত থাকবে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে