বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’ এবার বড় পর্দায় আসছে। ছবির চরিত্রে রয়েছে বিশাল চমক। দেবী চৌধুরানী রূপে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। অন্যদিকে ভবাণী পাঠকের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে অন্যান্য চরিত্রে কারা রয়েছেন, তা এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম আজ তাক বাংলার এক প্রতিবেদনে এমনই জানা যায়।
সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভ্রজিৎ মিত্র। বলিউড অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল, যিনি ভিকি কৌশলের বাবা, তাঁর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন শুভ্রজিৎ। জানা গেছে ছবিতে সন্ন্যাসী বিদ্রোহের ওপর জোর দেওয়া হবে।
প্রতিবেদন অনুযায়ী, শুধু বাংলা নয়, মোট ৬টি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘দেবী চৌধুরানী’র। বর্তমানে এর চিত্রনাট্যের শেষ সময়ের প্রস্তুতি চলছে। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভ ও স্থানীয় লোককথার সাহায্য নিচ্ছেন নির্মাতারা। এই ছবিতে গুরুত্ব পাবে মূলত ১৭৭০ থেকে ১৭৮০ সালে বাংলার সময়টা।
প্রসঙ্গত, এর আগেও ‘দেবী চৌধুরানী’ নিয়ে বাংলা সিনেমায় কাজ হয়েছে। দীনেন গুপ্তের পরিচালিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সুচিত্রা সেন ও তাঁর স্বামী ব্রজেশ্বর হয়েছিলেন অভিনেতা রঞ্জিত মল্লিক। ভবানী পাঠক চরিত্রে দেখা গিয়েছিল বসন্ত চৌধুরীকে। সাহিত্য নির্ভর ছবি মানেই সেখানে অনেকটা ঝুঁকি থাকে। তার ওপর ‘অভিযাত্রিক’ পরিচালনার পর শুভ্রজিতের ছবি ঘিরে সকলের প্রত্যাশা আরও অনেকগুণ বেশি। এখন দেখার পালা এই সিনেমা কতটা সফল হয়। নির্মাতাদের পক্ষ থেকে জানা যায় সব ঠিক থাকলে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবী চৌধুরানী’।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১০ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১০ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে