
বলিউড কিংবা দক্ষিণি সিনেমায় ইদানীং অ্যাকশনের রমরমা। পর্দায় সহিংসতা আর রক্তপাতের জয়জয়কার। এমন সময়ে দর্শককে ভিন্ন স্বাদের গল্প উপহার দিল ‘সাইয়ারা’। আদ্যোপান্ত এই প্রেমের গল্পে নেই কোনো তারকা শিল্পী। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ; আহান পান্ডে ও অনিত পাড্ডা। তবু ইতিহাস গড়ল সাইয়ারা। মুক্তির ২২ দিনের মাথায় বিশ্বজুড়ে ৫শ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি।
বলিউডে নতুন মুখ নিয়ে তৈরি সিনেমা গত দুই দশকে এত সাফল্য পায়নি। এই সাফল্যের আনন্দ কিছুটা হলেও মলিন করে দিয়েছে নকলের অভিযোগ। অনেকে অভিযোগ করছে, ২০০৪ সালের কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেম্বার’-এর গল্প চুরি করে তৈরি হয়েছে সাইয়ারা। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে কাটাছেঁড়া।

অনেক দর্শক দুই সিনেমার তুলনা টেনে দেখিয়ে দিচ্ছেন, সাইয়ারা এবং আ মোমেন্ট টু রিমেম্বারের মধ্যে কতটা মিল। বিশেষ করে স্মৃতি হারানোর বিষয়টি। দুটি গল্পেই তুমুল প্রেমে পড়ে প্রেমিক-প্রেমিকা মানসিক অস্থিরতার ভেতর দিয়ে যায়। মেয়েটি স্মৃতি হারিয়ে ফেলে। ছেলেটিই তখন হয়ে ওঠে মেয়েটির একমাত্র ভরসা।
তবে নকলের এ অভিযোগ অস্বীকার করেছেন সিনেমার চিত্রনাট্যকার সংকল্প সাধনা। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক কথা হচ্ছে। তবে আমি যেটা বলতে চাই, কোরিয়ান সিনেমাটি অনলাইনে আছে। সাইয়ারাও এখন দর্শকদের সামনে। দুটি সিনেমা দেখে আপনারা নিজেরাই বিচার করুন। দেখলেই বুঝতে পারবেন আমাদের সিনেমাটি কি অনুপ্রাণিত, নকল নাকি মৌলিক গল্প।’
সংকল্প জানিয়েছেন, সাইয়ারা সিনেমার পরিকল্পনা আসে হঠাৎ করে। পরিচালক মোহিত সুরি ও তিনি ‘আশিকি থ্রি’র চিত্রনাট্য নিয়ে আলাপ করছিলেন। ফিরে আসার সময় মোহিত তাঁকে কয়েক লাইনের একটি গল্প শুনিয়ে জানতে চান, এটা নিয়ে সিনেমা করা যায় কি না!
চিত্রনাট্যকার সংকল্প বলেন, ‘সেখান থেকেই জন্ম নেয় সাইয়ারা। শুরুতে আমাদের কাছে কোনো গল্প ছিল না, চিত্রনাট্য ছিল না, ছিল শুধু একটা অনুভূতি। সেই আবেগের ওপর ভর করেই তৈরি হয়েছে সাইয়ারার গল্প।’

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১ দিন আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১ দিন আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১ দিন আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১ দিন আগে