
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এই সিনেমার আইটেম গানে পারফর্ম করলেন বলিউডের নাতালিয়া জেনোশেক। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে গানটির। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়ও প্রকাশ করা হয়েছে গানের শুটিংয়ের ছবি।
রাক্ষস সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জির অন্যতম কর্ণধার আজিম হারুন বলেন, ‘আমাদের রাক্ষস সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। তিনি এবারই প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয় করলেন।’
নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন তিনি। তাঁকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’ সিনেমায়। এ ছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েছেন তিনি।
প্রযোজনা সংস্থার আরেকজন কর্ণধার শাহরীন আখতার সুমি জানিয়েছেন, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের খ্যাতিমান কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জি এম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জি এম আশরাফ ও দোলা। সুমি বলেন, ‘অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। একটি গানকে জনপ্রিয় করতে আয়োজনে কোনো কার্পণ্য করিনি আমরা। আশা করছি দর্শকেরা গানটি পছন্দ করবে। আর আমাদের বিশ্বাস, এবারের ঈদের সেরা সিনেমা হবে রাক্ষস।’

এই ঈদে প্রচারের লক্ষ্যে তৈরি হলো নাটক ‘আদরের ভাই’। নাম ভূমিকায় অভিয়ন করেছেন নীলয় আলমগীর। ভাই-বোনের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত নাটকটিতে নীলয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, চার বোনের ভূমিকায় তাহমিনা সুলতানা মৌ, ফাতেমা হীরা, মাফিয়া বীথি ও হীরামনি। সম্প্রতি পূবাইলে শুটিং শেষ হয়ে
৭ ঘণ্টা আগে
সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১৬ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১ দিন আগে