
রোজার ঈদের সিনেমার প্রচারে অভিনয়শিল্পীরা যখন হলে হলে ঘুরছেন, তখন কোরবানির ঈদের জন্য নতুন সিনেমার শুটিং শুরু করলেন শাকিব খান। ‘রকস্টার’ নামের সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। গতকাল মালয়েশিয়ায় শুরু হয়েছে সিনেমার শুটিং। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা রুশো।
জানা গেছে, একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমাটি। যেখানে থাকবে ভালোবাসার ভিন্ন এক অধ্যায়। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুকে নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
নির্মাতা জানান, গল্পের প্রয়োজনেই মালয়েশিয়ায় শুটিং হচ্ছে। তবে সেখানে কত দিন শুটিং চলবে তা জানাননি নির্মাতা। মালয়েশিয়া অংশের শুটিংয়ের পর আগামী মাসে বাংলাদেশে টানা শুটিং করে শেষ হবে রকস্টারের দৃশ্যধারণের কাজ।
সিনেমাটি নির্মিত হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে। তবে এখনো ঘোষণা করা হয়নি সিনেমার নায়িকার নাম। গুঞ্জন শোনা যাচ্ছে ‘তাণ্ডব’ সিনেমার পর আবারও শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা নূর। তবে এ নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাইলেন না নির্মাতা। জানালেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে নায়িকার নাম।
এদিকে জটিলতা কাটিয়ে গতকাল থেকে স্টার সিনেপ্লেক্সে শুরু হয়েছে শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’-এর প্রদর্শনী। প্রথম দিন থেকে রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার চারটি চলছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। তবে এই মাল্টিপ্লেক্স চেইনের কোনো শাখায় দেখা যায়নি প্রিন্স।
ঈদের দ্বিতীয় দিন গত রোববার রাত ৮টা ১০ মিনিটে একটি শো প্রদর্শিত হলেও সোমবার ছিল না কোনো শো। অবশেষে জটিলতা কাটিয়ে গতকাল বিকেল থেকে স্টার সিনেপ্লেক্সে শুরু হয়েছে প্রিন্সের প্রদর্শনী। মূলত প্রিন্স সিনেমার ডিসিপি সিনেপ্লেক্সের সার্ভারের সঙ্গে ম্যাচ না করায় সিনেমাটি প্রদর্শন করা যাচ্ছিল না বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে গতকাল শুরু হয়েছে প্রিন্সের প্রদর্শনী। প্রথমে মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং মল শাখায় ৫টা ২০ মিনিটে একটি শো দেওয়া হয়। মুহূর্তেই শেষ হয়ে যায় সেই প্রদর্শনীর টিকিট। পরে একই শাখায় রাত ৮টা ২০ মিনিটে আরেকটি শো যুক্ত করা হয়।
জানা গেছে, একই কারিগরি ত্রুটির কারণে প্রায় অর্ধশত সিঙ্গেল স্ক্রিনেও ঈদের দিন প্রিন্সের কোনো শো চালানো সম্ভব হয়নি। টিকিট বিক্রি করেও শো চালাতে না পারায় বেশ কয়েকটি সিনেমা হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে দ্বিতীয় দিন থেকে সব হলেই চলছে সিনেমাটি।
নব্বইয়ের দশকের ঢাকা শহরের এক গ্যাস্টারের গল্পে নির্মিত হয়েছে প্রিন্স। গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
৩ মার্চ হাসপাতাল থেকে ফিরে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
৮ ঘণ্টা আগে
মোয়ানা সিনেমার দুটি অ্যানিমেশন পর্বে মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। আগেই জানা গিয়েছিল লাইভ অ্যাকশনেও পর্দায় মাউয়ি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে এত দিন তাঁর লুক প্রকাশ করা হয়নি। অবশেষে ট্রেলারে দেখা মিলল এই অভিনেতার।
১১ ঘণ্টা আগে
এক জমকালো প্রত্যাবর্তন দেখা গেল কে-পপ মেগাস্টার বিটিএসের। বিশ্বখ্যাত এই পপ ব্যান্ডের ফেরা উপলক্ষে গত শনিবার আয়োজিত কনসার্টটি নেটফ্লিক্সে সরাসরি দেখেছেন বিশ্বের ১ কোটি ৮৪ লাখ দর্শক।
১৪ ঘণ্টা আগে