
শাহরুখ খানকে নিয়ে ২০২৩ সালে ‘ডানকি’ বানানোর পর থেকে কৌতূহল ছিল, রাজকুমার হিরানির পরবর্তী প্রজেক্ট কী হবে! মাঝে শোনা গিয়েছিল, ‘থ্রি ইডিয়টস’-এর সিকুয়েল বানাতে চলেছেন তিনি। ‘মুন্না ভাই’-এর তৃতীয় পর্ব তৈরির পরিকল্পনা করছেন, এমন খবরও এসেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন এই জনপ্রিয় বলিউড নির্মাতা। জানিয়েছেন, বর্তমানে একাধিক আইডিয়া নিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে রয়েছে থ্রি ইডিয়টসের সিকুয়েল ও মুন্না ভাইয়ের তৃতীয় পর্ব।
ভ্যারাইটি ইন্ডিয়াকে রাজকুমার হিরানি বলেন, ‘এই মুহূর্তে একাধিক আইডিয়া আছে মাথায়। প্রধানত দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মুন্না ভাইয়ের আইডিয়া ডেভেলপ করছি। এ ছাড়া থ্রি ইডিয়টসের সিকুয়েলের কাজও চলছে।’
নব্বইয়ের দশকে এডিটর হিসেবে ক্যারিয়ার শুরু করেন রাজকুমার হিরানি। ২০০৩ সালে ‘মুন্না ভাই এমবিবিএস’ দিয়ে পরিচালনায় আসেন তিনি। সিনেমাটি ব্যাপকভাবে আলোচিত হওয়ার পর ২০০৬ সালে নির্মাণ করেন এর সিকুয়েল ‘লাগে রাহো মুন্না ভাই’। এ দুই সিনেমায় চিকিৎসাব্যবস্থার অসংগতির চিত্র ফুটিয়ে তোলেন তিনি। দ্বিতীয় পর্ব মুক্তির এক দশক পর এর তৃতীয় পর্ব নিয়ে কাজ শুরু করেছেন হিরানি। তিনি বলেন, ‘আমার কাছে মুন্না ভাইয়ের তৃতীয় পর্বের একটি প্রাথমিক আইডিয়া আছে, যা আরও বৃহত্তর পরিসরে। তবে গল্পটির সমাপ্তি এখনো খুঁজে পাইনি।’
অন্যদিকে, ২০০৯ সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টসে উঠে এসেছিল প্রচলিত শিক্ষাব্যবস্থার অসংগতি। এর সিকুয়েল ‘ফোর ইডিয়টস’ বানাতে চলেছেন তিনি। তাতে প্রধান তিন চরিত্র র্যাঞ্চো, ফারহান ও রাজু ছাড়াও আসবে নতুন আরেক চরিত্র। নির্মাতা হিরানি জানান, এই আইডিয়া হঠাৎ একদিন মাথায় আসে। বর্তমানে সেটা নিয়ে কাজ করছেন। তবে থ্রি ইডিয়টস নাকি মুন্না ভাই; কোনটির সিকুয়েল আগে আসবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে