গতকাল শনিবার সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তী। কলকাতার সল্টলেক বাইপাসের কাছে একটি হাসপাতালের আইসিইউতে আছেন তিনি। গতকাল রাতেই বর্ষীয়ান অভিনেতাকে দেখতে যান দেব।
এদিন রাত ৮টার কিছু পরে হাসপাতালে এসে পৌঁছান দেব। সেখানে কিছুক্ষণ থেকে বেরিয়ে এসে জানান, ‘মিঠুন দা ভালো আছেন। সুস্থ আছেন, চিন্তার কিছু নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি উনি যেন দ্রুত সেরে ওঠেন।’ তিনি এদিন আরও জানান, মিঠুন চক্রবর্তী তাঁর বাবার মতো এবং তিনি যে দ্রুত সুস্থ হয়ে উঠবেন, সে বিষয়েও আশ্বাস দেন।
গতকাল সোহম চক্রবর্তীই মিঠুন চক্রবর্তীকে এনে হাসপাতালে ভর্তি করান। তিনি সন্ধ্যায় পুনরায় অভিনেতাকে দেখতে আসেন। দেবশ্রী রায়, বিশ্বনাথ বসুসহ অনেকেই এসেছিলেন এদিন।
অভিনেতার স্বাস্থ্যের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শ্রী মিঠুন চক্রবর্তী জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। তিনি শরীরের ডান দিকের ওপর ও নিচের অংশে ব্যথা নিয়ে সকাল ৯টা ৪০ মিনিটে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাঁর মস্তিষ্কের এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিওলজি বিভাগের পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে। তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভালো আছেন। ডায়েটে নরম খাবার খাচ্ছেন। শ্রী মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে একজন নিউরো-চিকিৎসক, কার্ডিওলজিস্ট এবং একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টসহ অন্য চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’
প্রসঙ্গত, বর্তমানে মিঠুন চক্রবর্তী কলকাতায় থেকে তাঁর পরবর্তী সিনেমা ‘শাস্ত্রী’র শুটিং করছিলেন। এটি জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে বানানো হচ্ছে। পরিচালনা করছেন পথিকৃৎ বসু। প্রযোজনার দায়িত্বে আছে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। এখানে মিঠুনের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর দেবশ্রী রায়কে অভিনয় করতে দেখা যাবে।
এর আগে মিঠুনকে শেষবার কাবুলিওয়ালা সিনেমায় দেখা গিয়েছিল। সুমন ঘোষ পরিচালিত সিনেমায় রহমতের চরিত্রে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে মিনির চরিত্রে ছিলেন অনুমেঘা কাহালি। আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার ছিলেন মিনির বাবা মায়ের ভূমিকায়।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে