প্রথম ছবি ‘প্রেম টেম’। অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করে টালিউডের সম্ভাবনাময় মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। কদিন আগেই শেষ করেছেন ‘জল কালী কলকাত্তেওয়ালি’ ছবির কাজ।
এবার সুস্মিতা হলেন সোহম চক্রবর্তীর নায়িকা। সোহমের সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করতে যাচ্ছেন ‘পাকা দেখা’ ছবিতে। ছবিটি বানাবেন প্রেমেন্দুবিকাশ চাকী। সোহম-সুস্মিতা ছাড়াও ছবিতে থাকছেন খরাজ মুখোপাধ্যায়, লাবণি সরকার, সুমন্ত মুখোপাধ্যায় ও দোলন রায়। এছাড়া বহু দিন পর ‘পাকা দেখা’ দিয়ে বড় পর্দায় ফিরছেন দীপঙ্কর দে। আজ থেকে শুরু হয়েছে ছবিটির শুটিং।
‘পাকা দেখা’ ছবিতে সোহমের চরিত্রের নাম জয় আর সুস্মিতার নাম তিয়াসা। জয় কাজ করে ব্যাংকে। আর তিয়াসা আইটি সেক্টরে। দুজনের মাথায়ই কাজের চাপ। ভীষণ ব্যস্ত। এর মধ্যে দুই পরিবার থেকেই বিয়ের কথাবার্তা চলতে থাকে। সেই সূত্রেই দুই পরিবারের মধ্যে ‘পাকা দেখা’।
পদ্মনাভ দাশগুপ্তের লেখা চিত্রনাট্যে এই ছবিতে উঠে আসবে এই প্রজন্মের সম্পর্কের টানাপোড়েনের গল্প। ছবির সংগীত পরিচালনা করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় সোহম এন্টারপ্রাইজ ও সোনম মুভিজ।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১৪ ঘণ্টা আগে