
কোরবানির ঈদ উপলক্ষে ২৮ মে সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’। মুক্তির এক সপ্তাহ পর এবার দেশের বাইরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ৫ জুন থেকে আমেরিকা-ইউরোপের ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রকস্টার।
আমেরিকা ও ইউরোপে রকস্টার পরিবেশনার দায়িত্বে আছে স্বপ্ন স্কয়ারক্রো। প্রতিষ্ঠানটির কর্ণধার সজীব সপ্তক জানান, প্রথম সপ্তাহে কানাডার সাতটি, যুক্তরাষ্ট্রের ৩০টি ও যুক্তরাজ্যের চারটি থিয়েটারে চলবে রকস্টার।
রকস্টার সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। আগুন নামের এক রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এতে শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক প্রমুখ।
দেশে মুক্তির পর থেকে রকস্টার নিয়ে দর্শকের মাঝে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশংসার পাশাপাশি রয়েছে সমালোচনাও। সিনেমায় শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও গল্প নিয়ে দর্শকের রয়েছে আক্ষেপ। চিত্রনাট্য ও গল্পে অসামঞ্জস্যতা রয়েছে বলে দাবি করছেন অনেকে। কেউ কেউ আবার রকস্টারকে টেলিফিল্ম বলেও দাবি করছেন। এখন দেখার পালা দেশের বাইরের দর্শকের মাঝে কতটা সাড়া ফেলতে পারে রকস্টার।

দীর্ঘ ১৬ বছর পর ধারাবাহিক নাটক পরিচালনায় ফিরছেন নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করছেন ‘তবুও জীবন’ নামের নাটক। লম্বা বিরতির পর ধারাবাহিক নির্মাণের জন্য তিনি বেছে নিয়েছেন পারিবারিক গল্প। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন তিনি। সম্প্রতি শুরু হয়েছে শুটিং।
১৮ ঘণ্টা আগে
অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
১৮ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে মালয়ালম মেগাস্টার মোহনলালের বহুল আলোচিত ক্রাইম-থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’। ১৮ জুন থেকে আমাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। প্রেক্ষাগৃহে মুক্তির এক মাসের কম সময়ের মধ্যে এটি ডিজিটাল প্ল্যাটফর্মে আসছে।
১৮ ঘণ্টা আগে
আবার পর্দায় ফিরছে পুঁচকে মেয়ে লিলো আর তার পোষা ভিনগ্রহী প্রাণী স্টিচের গল্প। গত বছর লাইভ-অ্যাকশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর অবিশ্বাস্য সাফল্যের পর সিকুয়েলের ঘোষণা দিল ডিজনি। জানাল পরিচালকের নাম।
১৮ ঘণ্টা আগে