সিলেটের জাফলং, যেখানে পাহাড়ের চূড়া ছুঁয়ে ভেসে বেড়ায় মেঘ, তিন দিন সেখানে কাটিয়ে গতকাল ঢাকা ফিরলেন তাহসান, মাজনুন মিজান ও সাবিলা নূর। টিভি নাটকের এই তিন ব্যস্ত অভিনেতা-অভিনেত্রী জাফলং গিয়েছিলেন ‘আকাশের ওপারে আকাশ’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে।
সারা বছর ঢাকা শহরের নির্দিষ্ট কিছু লোকেশনে শুটিং করে খানিকটা একঘেঁয়ে পরিস্থিতি তৈরি হয়। আউটডোরে শুটিং হলে শিল্পীদের উচ্ছ্বাসও তাই বেড়ে যায়। আর জায়গাটা পাহাড় হলে তো কথাই নেই। একটু ঘোরাঘুরি, একটু কাজ—সময়টা কেটে যায় ভালো।
শুটিংয়ের তিনটা দিন দারুণ কেটেছে তাহসানের। জাফলং তাঁর পছন্দের জায়গা। জানালেন, বেড়াতে ও কাজে আগেও অনেকবার গেছেন সেখানে। এবার ভালো একটি কাজ শেষ করে ফিরতে পেরেছেন—এটাই বাড়তি আনন্দের।
‘আকাশের ওপারে আকাশ’ ওয়েব ফিল্মে অভিনয় করে ভীষণ খুশি মাজনুন মিজানও।
এটির পরিচালক নাহিয়ান আহমেদ। তরুণ নির্মাতা। সুন্দর কাজ করেন। নান্দনিক চিত্রায়ন উঠে আসে তাঁর ফ্রেমে। আমার খুব ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে। এতে আমি অভিনয় করেছি তাহসানের বন্ধুর চরিত্রে।
—মাজনুন মিজান, অভিনেতা
এ ওয়েব ফিল্মে তাহসানের স্ত্রীর চরিত্রে আছেন সাবিলা নূর। গল্পে তিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। মাজনুন মিজান জানিয়েছেন, ব্যবসায়িক কাজে ভীষণ ব্যস্ত তাহসান স্ত্রীকে মোটেই সময় দিতে পারেন না।
স্ত্রী বিবাহবার্ষিকী পালনের আয়োজন করেন, কিন্তু সেখানেও থাকতে পারেন না তাহসান। বাড়ি ফিরে দেখেন তাঁর স্ত্রী নিখোঁজ। কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। স্ত্রীকে খুঁজতে খুঁজতে বন্ধু মিজানকে সঙ্গে নিয়ে জাফলংয়ে পৌঁছে যান তাহসান।
আপাতদৃষ্টিতে গল্পটি সরল মনে হলেও ঘটনায় আছে অনেক উত্থান-পতন, জানালেন নির্মাতা নাহিয়ান আহমেদ। গল্পটি লিখেছেন কাজী আসাদ। এতে আরও অভিনয় করেছেন মুকুল সিরাজ। আজ ঢাকায় ‘আকাশের ওপারে আকাশ’ ওয়েব ফিল্মের শেষ দিনের শুটিং হচ্ছে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১১ ঘণ্টা আগে