কীভাবে একটা সিনেমা আপনার ভাবনার জগৎকেও বদলে দিতে পারে, প্রেমাম তার উদাহরণ। ভারতের মালায়লাম ছবির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকচর্চিত ছবি ‘প্রেমাম’। খুব বেশি হার্ডকোর সিনেপ্রেমী না হলে, এই সিনেমা দিয়ে মালায়লাম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় ঘটে বেশির ভাগেরই।
দুই‘প্রেমাম’ ছবিটি মুক্তির দিনই এইচডি প্রিন্টে পাইরেসি/লিক হয়ে যাওয়ার পরেও বক্স অফিসে ৭৭ কোটি ইনকাম করে, যা সেই সময় ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল হয়।
তিনপ্রথম মালায়লাম ছবি, যেটা তামিলনাড়ুতে টানা ২৫০ দিন সিনেমা হলে চলেছিল। তামিলে রিলিজের পর প্রথম মালায়লাম ছবি হিসেবে ২ কোটি আয় করে ‘প্রেমাম’। বিশ্বজুড়ে ৪ কোটির বেশি আয় করে প্রেমাম, যা মালায়লাম ছবির জন্য ইতিহাস।
চারএই ছবিতে প্রায় ১৭ জন কলাকুশলীর অভিষেক হয়, যার মধ্যে ছবির মূল তিন অভিনেত্রীও ছিলেন। সাই পল্লভী ও অনুপমা রাতারাতি তারকা বনে যান এই ছবি দিয়ে। তাঁরা এই ছবির পর দক্ষিণের বাকি ইন্ডাস্ট্রিতে দাপটে লিড রোলে বড় স্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
পাঁচবর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে একমাত্র নিভিন পৌলি মোহনলালের ‘দৃশ্যম’ রেকর্ড ভাঙতে পেরেছেন। সব মিলিয়ে প্রায় এক বছর বিভিন্ন থিয়েটারে চলেছিল প্রেমাম। মুক্তির পর হিন্দিসহ চারটি ভাষায় রিমেকের ঘোষণা আসে।
ছয়ছবিটি প্রায় ৬০টি বিভিন্ন ক্যাটাগরিতে নমিনেশন পায়, যার মধ্যে ৩৭টি জিতে নেয়! ছবিটির আইএমডি রেটিং ৮ দশমিক ৩। গুগল ব্যবহারকারীরা প্রতি ১০০ জনের মধ্যে ৯৩ জন ছবিটি পছন্দ করেছেন।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে