
২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিভিন্ন শাখায় পুরস্কার পাওয়া চারটি সিনেমা প্রচার করবে চ্যানেল আই। আজ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সিনেমাগুলো এ চ্যানেলে প্রচারিত হবে প্রতিদিন বেলা ৩টা ৫ মিনিটে। সিনেমাগুলো হলো ‘সাঁতাও’, ‘সুড়ঙ্গ’, ‘রক্তজবা’ ও ‘লাল শাড়ি’।
আজ রোববার প্রচারিত হবে ‘সাঁতাও’। খন্দকার সুমন পরিচালিত সিনেমাটি চারটি শাখায় পুরস্কার পেয়েছে। সেরা সিনেমা ছাড়াও পরিচালক, অভিনেত্রী ও শব্দগ্রাহক বিভাগে সেরা হয়েছে সাঁতাও। উত্তরাঞ্চলের প্রান্তিক মানুষের জীবনের গল্প নিয়ে গণ-অর্থায়নে তৈরি হয়েছে সিনেমাটি। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন আইনুন নাহার পুতুল ও ফজলুল হক।
২ ফেব্রুয়ারি প্রচারিত হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ সর্বোচ্চ ৮টি বিভাগে পুরস্কারজয়ী সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০২৩ সালে। সুড়ঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম সিনেমাতেই দর্শকপ্রিয়তার পাশাপাশি তিনি অর্জন করলেন জাতীয় পুরস্কার। সুড়ঙ্গ তৈরি হয়েছে বাস্তব ঘটনার অনুপ্রেরণায়। মাসুদ নামের এক ইলেকট্রিশিয়ান প্রেমে পড়ে ময়না নামের এক মেয়ের। বিয়ের পর অভাব-অনটন দেখা দেওয়ায় শ্রমিকের চাকরি নিয়ে বিদেশে যায় মাসুদ। একপর্যায়ে সে বুঝতে পারে, স্ত্রী তার সঙ্গে প্রতারণা করছে। এতে নিশোর নায়িকা তমা মির্জা।
৩ ফেব্রুয়ারি প্রচারিত হবে শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে পুরস্কারজয়ী ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘রক্তজবা’। একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমাটির গল্প। পরিচালনায় নিয়ামুল মুক্তা; অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, শরিফুল রাজ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।
বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দেখানো হবে ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনেমাটি শ্রেষ্ঠ নৃত্য পরিচালক বিভাগে পুরস্কার পেয়েছে। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করেছেন অপু বিশ্বাস। তাঁতিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে লাল শাড়ি।

মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১১ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৩ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১ দিন আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
১ দিন আগে