একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’। সিরিজটি দর্শকদের এমন একটি অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে যেখানে তাঁরা নিজেকে আবিষ্কার করবে ঐশ্বর্য এবং প্রতারণার বেড়া জালে অন্যরকম এক গোপন ঘটনায়।
ইতিমধ্যে হইচই সাড়ে ষোল’ সিরিজটিতে আফরান নিশো’র লুক প্রকাশ করেছে। এইবার হইচই সিরিজটির বাকি অভিনেতা-অভিনেত্রীদের লুক প্রকাশ করল, যাদের দেখতে পাওয়া যাবে হোটেল ভায়োলেট ইন এর সাড়ে ষোল তলায়।
এই সিরিজে করপোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এ. ডি. সি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী এবং পাবলিক রিলেশনস অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ।
অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘আপাতদৃষ্টিতে খুব সাধারণ চরিত্র মনে হলেও এই রাকিব চরিত্রে অভিনয়ের জন্য আমাকে আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে অভিনয় করতে হয়েছে। আমি পরিচালক ইয়াসির আল হকের সঙ্গে কাজ করে সত্যি আনন্দিত এবং পুরো ‘সাড়ে ষোল’ টিমকে এই সিরিজটির জন্য শুভকামনা জানাই। আমি আত্মবিশ্বাসী যে দর্শকেরা সিরিজটিকে ততটাই পছন্দ করবেন ঠিক যতটা আমি এর অংশ হতে পেরে আনন্দিত বোধ করেছি।’
রিনি চরিত্রে অভিনয় প্রসঙ্গে জাকিয়া বারী মম বলেন, ‘রিনি এই শহরের নাম করা টিভি জার্নালিস্ট, যেকোনো সময় তাঁর হেড অফ নিউজ হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরের সব পাওয়ারফুল লোকজনের সঙ্গে তাঁর উঠে-বসা। ভায়লেট ইনে তাঁর নিয়মিত আশা-যাওয়া। কিন্তু ওই রাতে ভায়লেট ইনের সাড়ে ষোল তলায় রিনি কেন এসেছিল তা জানতে অপেক্ষা করতে হবে ১৭ই আগস্ট পর্যন্ত।’
ইমতিয়াজ বর্ষণ তাঁর আলতাফ চরিত্র সম্পর্কে বলেন, ‘আমার চরিত্রের নাম এ. ডি. সি. আলতাফ, একজন পুলিশ কর্মকর্তা। অনেক দিন পরে বান্ধবীর আমন্ত্রণে ভায়োলেট ইনে তার আগমন। ভায়োলেট ইন এর সাড়ে ষোল তলায় যে ঘটনার জট পেকেছে এবং তার জন্য শহরজুড়ে যে হইচই হবে তা কতখানি ঠেকাতে পারবে আলতাফ তা দেখতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে ১৭ আগস্ট পর্যন্ত। এর বেশি এখন আর না বলি।’
ইয়াসির আল হক পরিচালিত আফরান নিশো অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’ ১৭ আগস্ট থেকে শুধুমাত্র ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর পর্দায় দেখা যাবে।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে