
এ বছরের শুরুতে টালিউডে অভিষেক হয়েছে পরীমণির। অভিনয় করেছেন দেবরাজ সিনহার ‘ফেলুবক্সি’ সিনেমায়। আবারও টালিউড সিনেমার সঙ্গে জড়াল পরীমণির নাম। টালিউডে তৈরি হচ্ছে ‘পরীমণি’ নামের সিনেমা। তবে বেশি রহস্য না করে আগেই বলে দেওয়া ভালো, সিনেমাটি কিন্তু বাংলাদেশের চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে নয়। এতে তিনি অভিনয়ও করেননি।
‘পরীমণি’ সিনেমাটি তৈরি হচ্ছে ভৌতিক গল্পে। ভৌতিক রহস্যের মোড়কে সামাজিক সমস্যার গল্প বলা হবে এতে। পরিচালনায় সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে। গল্পের কেন্দ্রে আছে পরী নামের এক সাধারণ কিশোরী। আপাতদৃষ্টিতে তার জীবন স্বাভাবিক হলেও রয়েছে এক অতীত, যাতে মিশে আছে ভয়, ভালোবাসা, অপরাধ ও দায়িত্ববোধ।
নির্মাতারা জানিয়েছেন, পরীমণি শুধু একটি সিনেমা নয়, এটি এক প্রতিরোধের কণ্ঠস্বর, এক নিঃশব্দ আর্তনাদের প্রতিচ্ছবি যা ভয়ের ভাষার মধ্য দিয়ে মানুষ অসহায়তার বিষের বিরুদ্ধে আওয়াজ তোলে।
পরিচালক সৌভিক দে বলেন, ‘পরীমণি শুরু হয়েছিল একটি হরর গল্প হিসেবে। পরবর্তীতে গল্পটি নিয়ে কাজ করতে গিয়ে বুঝলাম, এটি আসলে আমাদের সমাজের প্রতিফলন। যেখানে অনেক সময় আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিকতার আবরণের নিচে লুকিয়ে থাকে ভয়ের উপাদান। এই সিনেমার মাধ্যমে আমরা অতিপ্রাকৃতিক বিষয় এবং সামাজিক বাস্তবতাকে মেলানোর চেষ্টা করেছি।’
পরীমণি সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। আরও আছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, প্রজ্ঞা গোস্বামী প্রমুখ। গত মাসে শেষ হয়েছে শুটিং। নির্মাতারা জানিয়েছেন, দীপাবলি উপলক্ষে আগামী অক্টোবরে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে