মুক্তি পেছাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস নির্মিত প্রথম সিনেমা ‘অসম্ভব’-এর। আগামী ২০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও সিনেমাটির মুক্তি পেছাচ্ছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অরুণা বিশ্বাস।
অরুণা বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এই সপ্তাহে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি ‘‘মুজিব: একটি জাতির রূপকার’’ মুক্তি পেয়েছে। আমাদের সবার দায়িত্ব রয়েছে সিনেমাটির পাশে থাকার। এ ছাড়া অসম্ভব সিনেমাটি দেশের সবাইকে দেখানোর জন্য নির্মাণ করছি। তাই বেশি হলে মুক্তি দিতে চাই। সবকিছু মিলিয়ে মুক্তির সিদ্ধান্ত পিছিয়েছি। শিগগির নতুন তারিখ ঘোষণা করা হবে।’
এর আগে অরুণা বিশ্বাস সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘সরকারিভাবে যে অনুদান দেওয়া হয়েছে তা দিয়ে এ সিনেমার কাজ শেষ করা সম্ভব হয়নি তো বটে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, কাজ করতে গিয়ে সেটিও ছাড়িয়ে গেছে। পূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।’
সরকারি অনুদানে নির্মিত এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাস, আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদসহ অনেকে।
সিনেমাটির গান লিখেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। অতুল প্রসাদের লেখা ‘মোদের গরব মোদের আশা আমারি বাংলা ভাষা’ গানটিও এ সিনেমায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে