পশ্চিম বঙ্গের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায়ই হন খবরের শিরোনাম। এবার এই অভিনেত্রীর রোষানলে পড়ল ভারতীয় বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিল দেখে মাথায় বাজ পড়ল তাঁর। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলেখা নিজেই জানিয়েছেন।
এই প্রচণ্ড দাবদাহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছাড়া এক মুহূর্তও টিকে থাকা দায় হয়ে উঠেছে শ্রীলেখার। এ ছাড়া তাঁর রয়েছে বেশ কিছু পোষা প্রাণী। তারাও ঠান্ডা ছাড়া মোটেই থাকতে পারেন না। তাই ঘর ঠান্ডা রাখার যন্ত্রের ওপর পুরোপুরি নির্ভরশীল অভিনেত্রী।
তার ১১ তলার ফ্ল্যাটের চারটি কক্ষে সারাক্ষণ চলে শীতাতপ নিয়ন্ত্রিণ যন্ত্র। বিগত মাসগুলোতে বিল স্বাভাবিক এলেও এবার এসেছে প্রায় দ্বিগুণ। আর তাতেই মাথায় হাত অভিনেত্রীর।
নিজের স্ট্যাটাসে তিনি লিখেছেন, এ মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯ হাজার ৭৪০ টাকা।
এদিকে এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে শ্রীলেখা জানান, ‘আমি মানছি আমাদের বাড়িতে অনেকক্ষণ এসি চলে, কিন্তু তাই বলে প্রায় ১০ হাজার টাকা বিল আসা অস্বাভাবিক। আমি এর আগেও দিয়েছি ৫ হাজার, ৬ হাজার টাকা বিল। তাই বলে এই টাকাটা আমি ভাবতে পারছি না। আমার তো কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই যে টাকা দিয়ে যাবে। আমি অবিলম্বে কোম্পানিতে অভিযোগ জানাব।’
এদিকে শ্রীলেখার ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সহমত প্রকাশ করেছেন। আবার অনেকে পোষণ করেছেন দ্বিমত। তাদের মতে, এই সময়ে যা বিল এসেছে তা স্বাভাবিক।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৭ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৭ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৭ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৭ ঘণ্টা আগে